মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহী মহানগরীতে তাড়নায় এক ব্যক্তি তার দুইদিন বয়সী কন্যা সন্তানকে বিক্রি করে দিয়েছিলেন। পরে অভিযোগ পেয়ে রোববার (২০ নভেম্বর) ওই শিশুটির বাবা এবং শিশুটির ক্রেতাকে রাজশাহী নগরীর রাজপাড়া থানা-পুলিশ হেফাজতে নিয়েছে। সেই সাথে বাচ্চাটিকে উদ্ধার করেছে।
ওই বাবার নাম মোঃ রহিদুল (৪০)। রাজশাহী নগরীর সিলিন্দা এলাকায় তার বাড়ি। পেশায় তিনি একজন দিনমজুর। গত ১২ নভেম্বর তিনি তাঁর মেয়েকে ২৪ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেন। শুক্রবার বিষয়টি জানতে পারে পুলিশ। পরে তাকে থানায় নেওয়া হয়। এছাড়া বাচ্চার ক্রেতাকেও থানায় নেওয়া হয়েছে। তার নাম শাহানুর রহমান।
পুলিশ জানিয়েছে, রহিদুলের আরও এক ছেলে এবং এক মেয়ে আছে। তাদের বয়স ১০-১২ বছর। গত ১০ নভেম্বর রহিদুলের স্ত্রী জান্নাতুল খাতুন নগরীর লক্ষ্মীপুর এলাকার কেয়ার নার্সিং হোম নামের একটি বেসরকারী ক্লিনিকে আরও একটি কন্যা সন্তান প্রসব করেন। এই বাচ্চাটিকেই নার্সিং হোম থেকেই শাহানুরের কাছে বিক্রি করে দেন রহিদুল। এর পর থেকেই জান্নাতুলের স্ত্রী বাড়িতে গিয়ে কান্নাকাটি করছিলেন। তা দেখে স্থানীয় এক ব্যক্তি বিষয়টি থানায় জানান। এরপরই প্রথমে রহিদুল ও পরে শাহানুরকে থানায় নিয়ে আসা হয়।
থানায় রহিদুল জানিয়েছেন, অভাবের তাড়নায় তিনি বাচ্চা বিক্রি করে দেন। এতে তিনি ২৪ হাজার টাকা পান। আর শাহানুর জানিয়েছেন, তার বোনের কোন সন্তান নেই। তাই বোনের জন্য তিনি বাচ্চাটি কেনেন। কিন্তু দত্তক নেওয়ার মতো করে কোন কাগজপত্র করে না দেওয়ায় তিনি বাচ্চাটি নিজের কাছে রাখেননি। তাঁর অন্য এক আত্মীয়কে বাচ্চাটি দিয়েছেন। ওই আত্মীয়ের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাটে। পরে দুপুরে বাচ্চাটি উদ্ধার করে রাজপাড়া থানা পুলিশের একটি দল।
কেয়ার নার্সিং হোমের পরিচালক গোলাম আশরাফ সরকার জানান, নার্সিং হোমেই বাচ্চার বাবা বাচ্চা বিক্রি করেছেন তা তিনি আগে জানতেন না। তবে বিষয়টি তিনি পরে শুনেছেন।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, পুলিশ বাচ্চাটাকে উদ্ধার করতে গেছে। বাচ্চা উদ্ধার করে নিয়ে আসার পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
সব মন্তব্য
No Comments