জাকির হোসেন আজাদী: চীন আওয়ামী লীগের উদ্যোগে চীনের গুয়াংজুতে ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে । এসময়ে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। তাছাড়া ১৫ই আগস্টে নিহত সকল শহীদের স্মরণে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চীন আওয়ামী লীগের সভাপতি মোঃ জনি বেপারীর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক পলাশ মাহমুদের সঞ্চালনায় বক্তৃতা করেন সংগঠনের সাধারন সম্পাদক মোঃ আশরাফুল মোমিন চৌধুরী, সহ-সভাপতি মোঃ শামীম শেখ , মোঃ আতিক খান, যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ রাশেদ, ডাঃ শাফিয়া তানান, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মোঃ শাহেদুল আলম, মোঃ গিয়াস উদ্দিন, সৈকত বিশ্বাস ঋষি , মোঃ জাকির হোসেন, রিচার্ডসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ও দেশের গণমানুষের সার্বিক উন্নয়নের তথ্যগুলো তুলে ধরা হয়। এবং দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন -২০৪১ সুখী সমৃদ্ধ উন্নত আধুনিক “স্মার্ট বাংলাদেশ” বিনির্মানের প্রত্যয়ের কথা সকলকে অবহিত করা হয়। আগামী নির্বাচনকে সামনে রেখে দেশ ও প্রবাসে সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশি বিদেশী সকল ষড়যন্ত্র রুখে দেয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে দেশ ও দেশের গণমানুষের সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সকলের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা ও ১৫ আগস্টের শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments