ডেস্ক রিপোর্ট: খাদ্য দ্রব্যের দাম কমানোর দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সহযোগী যুব সংগঠন জাতীয় যুব জোটের দেশব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।কর্মসূচির আজ ১২ মার্চ শনিবার, সকাল ১১ টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ জাসদ কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে। জাতীয় যুব জোটের সহ-সভাপতি আমিনুল আজিম বনির সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন জাসদের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, জাতীয় যুব জোটের সভাপতি ও জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, যুব জোটের সহ-সভাপতি শুভংকর দেব বাপ্পা, প্রকৌশলী হারুন-অর-রশিদ সুমন, যুগ্ম সাধারণ মুহাম্মদ সামসুল ইসলাম সুমন, পল্লবী থানা জাসদের সাধারণ সম্পাদক শিরীন সিকদার, যুব জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য রেশমা হাবিব, বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী প্রমূখ।
এ কর্মসূচিতে ভাষণদানকালে বক্তারা খাদ্য দ্রব্যের দাম নিয়ন্ত্রনে ব্যর্থ বাণিজ্য মন্ত্রী টিপু মুনশীর পদত্যাগ দাবি করেন। পাশাপাশি ওএমএস কার্যক্রম, ট্রাকসেল বৃদ্ধি এবং রেশনিং চালুর দাবি করেন। বক্তারা বলেন, সরকার কোন ভাবেই মূল্যবৃদ্ধির দায় এড়াতে পারেনা। বাণিজ্য মন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রীসহ কতিপয় সরকারি কর্মকর্তাদের কাণ্ডজ্ঞান হীন কথাবার্তা বাজার সিন্ডিকেটের হোতাদের সাহস যোগাচ্ছে। বাজার সিন্ডিকেটের মূল্য সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। নেতৃদ্বয়, বাজার সিন্ডিকেট ধবংস করে বাজার সিন্ডিকেটের হোতাদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
সব মন্তব্য
No Comments