ডেস্ক রিপোর্ট: রাজধানীর মগবাজারে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করলো অডিও রেকর্ডিং প্রতিষ্ঠান মিতালী প্রাকটিস প্যাড এন্ড স্টুডিও । মঙ্গলবার (২০ ডিসেম্বর) এর উদ্বোধনের আয়োজন করা হয়।
প্রখ্যাত দুই বাংলার জনপ্রিয় সংগীত শিল্পী মিতালী মুখার্জী বোম্বে থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএ টিভি'র ব্যাংকার্স ভয়েস রিয়েলিটি শোর আয়োজক বিপ্লব রহমান।
উদ্বোধন শেষে সংগীত পরিবেশন করেন ব্যাংকার্স ভয়েস এর কন্ঠশিল্পী জিয়াউল হক জিয়া, পারভীন আক্তার লোটাস, ফরাদ মিল্টন, পলাশ খান, সিরাজুম মুনিরা, মামুন, কাজী রোমেল প্রমূখ।
স্টুডিও'র কর্ণধার ব্যাংকার্স ভয়েস এর কন্ঠশিল্পী সোহেল রানা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
স্টাফ রিপোর্টার: মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির একদিন পরই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুরে শুনানি শেষে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীর হাওড়ঘেরা জনপদ বল্লী গ্রামে জন্ম তাঁর। শৈশব-কৈশোর কেটেছে হাওড়ের প্রকৃতি, মানুষের জীবনযাপন ও লোকজ সংস্কৃতির আবহে। সেই শেকড়ের টান আর সংগীতের প্রতি গভীর ভালোবাস ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য নৌকা বাইচকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয় বরিশালের উজিরপুর। ঢাকঢোলের বাদ্য, বৈঠার ছন্দ আর লাখো দর্শকের উচ্ছ্বাসে শনিবার (৩১ অক্টোবর) মুখরিত হয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থ ...
সব মন্তব্য
No Comments