শুভেচ্ছা উপহার
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে শুভেচ্ছা উপহার হিসেবে ৫০০ কেজি আম পাঠানো হয়েছে। মঙ্গলবার ৩০ জুন সন্ধ্যায় যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমের চালানটি ভারতে পাঠানো হয়। পরে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রতিনিধির কাছে এসব আম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
শুভেচ্ছা উপহার হিসেবে পাঠানো আমের মধ্যে রয়েছে রাজশাহীর আম্রপালি ও রংপুরের হাঁড়িভাঙা। আমের কার্টনে “বাংলার ফল” লেখা স্টিকার এবং কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের লেটারহেডযুক্ত কার্ডে শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ ছিল।
বেনাপোল বন্দর ও কাস্টমস সূত্র জানায়, ৩০ জুন সন্ধ্যায় কাভার্ডভ্যানে করে আমের চালানটি বেনাপোল চেকপোস্টে পৌঁছায়। কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে রাতেই চালানটি ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে কলকাতায় প্রবেশ করে। সেখান থেকে আম নিয়ে যাওয়া হয় পার্ক সার্কাসে অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনে। উপ-হাইকমিশন এই আম শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।
বাংলাদেশ সরকার ত্রিপুরার মুখ্যমন্ত্রীকেও আম উপহার পাঠিয়েছে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতেই প্রতি বছর গ্রীষ্ম মৌসুমে এই উদ্যোগ নেয় ঢাকা।
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
সব মন্তব্য
No Comments