স্টাফ রিপোর্টার:স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনি প্রচারে পোস্টার ব্যবহার নিষিদ্ধ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই নিয়ম কার্যকর করতে আচরণ বিধিমালা সংশোধন করা হচ্ছে।
ইসির অনানুষ্ঠানিক বৈঠকে নীতিগত এ সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিটি করপোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণ বিধিমালা এবং নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের খসড়া তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিশন জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার ব্যবহার নিষিদ্ধ করে সুফল পাওয়া গেছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় সরকার নির্বাচনেও একই নিয়ম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইসি মনে করছে, নতুন এ নিয়মে পরিবেশদূষণ কমবে এবং নির্বাচনি প্রচারে ভিন্নতা আসবে। প্রার্থীরা পোস্টারের বদলে ডিজিটাল মাধ্যম, লিফলেট, মাইকিং ও উঠান বৈঠকের মতো বিকল্প প্রচারে মনোযোগ দেবেন।
বর্তমান আচরণবিধিতে নির্দিষ্ট আকার ও স্থানে পোস্টার লাগানোর অনুমতি আছে। সংশোধনী কার্যকর হলে স্থানীয় সরকার নির্বাচনে পোস্টার ছাপানো, টাঙানো বা বিতরণ সম্পূর্ণ নিষিদ্ধ হবে। বিধি ভাঙলে শাস্তির বিধানও যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে ইসি সূত্র জানিয়েছে।
দুজন নির্বাচন কমিশনার এবং একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। খসড়া সংশোধনী চূড়ান্ত হলে গেজেট প্রকাশের মাধ্যমে নতুন নিয়ম কার্যকর হবে।
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
সব মন্তব্য
No Comments