মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেন ইউএনও আলী সুজা। ১ এপ্রিল বুধবার বেলা ১১ টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৭ ব্যবসায়ীকে নগদ ১০ হাজার টাকা ও দেড় বান্ডেল ঢেউটিন বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইন,শোলক ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আঃ আজিজ,সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম জমাদ্দার,উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফসহ অনেকে। উল্লেখ্য ৩১ মার্চ গভীর রাতে ধামুরা বাজারের পূর্ব পাড় বাসস্ট্যান্ডের সম্মুখে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করে। এরপর স্থানীয়রা,পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ততক্ষণে পল্টি ফিড,স্টীল এর দোকান, ফার্নিচার এর দোকান,সেনেটারী মালামালের দোকান, টাইলস্ এর দোকান,ফিস ফিড এর দোকানসহ ৭ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়। ভুক্তভোগীরা হলেন ধামুরা বাজারের হাফসা পল্টিফিড এর মালিক মশিউর রহমান,স্টীল দোকানের মালিক বাদল হাওলাদার,হালাদার ফার্নিচারের মালিক পরিমল হালদার, জাকির সেনেটারীর মালিক জাকির হোসেন তাজোয়ার স্টিল দোকানের মালিক হুমায়ুন কবির, হাফসা ফিস ফিড এর মালিক শাহাবুদ্দিন ও শিশির কর্মকারের অফিস। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বলেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ আর্থিক সহায়তা ও ঢেউটিন বিতরণ করা হয়েছে এবং আরো সাহায্য সহযোগিতা প্রদানের চেষ্টা অব্যাহত রয়েছে।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
সব মন্তব্য
No Comments