মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান শওকতের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের সাবেক সহ—সভাপতি ও জাসদ স্থায়ী কমিটির সদস্য , মুক্তিযুদ্ধ চলাকালীন পটুয়াখালীতে ডেপুটি সাব—সেক্টর কমান্ডার, পটুয়াখালীর পানপট্টি যুদ্ধের বীর, বীরমুক্তিযোদ্ধা এড. হাবিবুর রহমান শওকতের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে আজ ৩ আগস্ট ২০২৬ সোমবার বিকাল ৫:৩০টায় জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে তার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাসদ সহ—সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লার সভাপতিত্বে এবং দফতর সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় এ আলোচনায় সভায় বক্তব্য রাখেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, জাতীয় শ্রমিক জোট সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মো: আনোয়ারুল হক, কোষাধ্যক্ষ মো: মনির হোসেন, জাসদের জনসংযোগ সম্পাদক ও জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য হুমায়ূন কবির সরদার, জাতীয় শ্রমিক জোট—বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার খোরশেদ, জাসদ ঢাকা মহানগর সহ—সভাপতি নুরতাজ পারভীন, বাংলাদেশ ছাত্রলীগ( বৈজ্ঞানিক সমাজতন্ত্র) সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান শওকত ফেনী বিলোনিয়ার যুদ্ধ এবং সাগর পারের যুদ্ধ খ্যাত পটুয়াখালীর পানপট্টীর যুদ্ধের জন্য অমর হয়ে থাকবেন। তিনি মুক্তিযুদ্ধের পরে জাসদে যোগদান করেছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত জাসদের রাজনীতির সাথে থেকে যুদ্ধাপরাধীদের বিচার, আন্দোলন সংঘটিত করা, তেল—গ্যাস—বন্দর জাতীয় সম্পদ রাক্ষার আন্দোলন, শ্রমিক—কৃষক—মেহনতি—গরীব মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। বক্তারা, রাজনৈতিক প্রতিহিংসার ফরমায়েসি রায়ে কারাভোগরত জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মুক্তির নি:শ্বর্ত মুক্তির দাবি জানান। জাসদ নেতৃবৃন্দ, হেফাজতের শাপলা চত্বর মামলায় হাসানুল হক ইনুকে জড়িয়ে বিচারিক হত্যাকান্ড সংঘটিত করার ষড়যন্ত্র রুখে দিতে দেশবাসীর প্রতি আহবান জানান।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) বলেছে, আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও বড় ঋণখেলাপীদের শাস্তি না দিয়ে নানা সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামে ...
ডেস্ক রিপোর্ট: অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা মহানগর দক ...
সব মন্তব্য
No Comments