বোচাগঞ্জে ইউপি সদস্যের বাড়িতে ২৮ বস্তা সার জব্দ, ৫ হাজার টাকা জরিমানা

প্রকাশ : 16 Sep 2026
বোচাগঞ্জে ইউপি সদস্যের বাড়িতে ২৮ বস্তা সার জব্দ, ৫ হাজার টাকা জরিমানা

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ৫নং ছাতইল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল মোতালেবের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।


গোপন সংবাদের ভিত্তিতে বোচাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ তানভীর শোভন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন।


উপজেলা প্রশাসন জানায়, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর

;