জামালপুর প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত শত ভাগ বয়স্ক ও বিধবা ভাতার আওতায় আনা হলেও জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার অনেক প্রতিবন্ধী রয়েছে ভাতা বঞ্চিত। এদের সাথে কথা বলে জানা যায়, স্থানীয় মেম্বার বা নেতাদের আর্থিকভাবে খুশি করতে না পারায় ভাতা সুবিধা থেকে বঞ্চিত তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, মৌলভীরচর চার নম্বর পাড়ার প্রতিবন্ধী শামীম হাসানের (৪২) মতে মেম্বারের পিছনে ঘুরে অতিষ্ঠ তিনি। একইভাবে পঙ্গু পায়ের চামড়া ক্ষয় করেছে সাব্বির হোসেন (১২) ও তার বাবা শফি আলম।
সানন্দবাড়ী লম্বাপাড়া বালুরচর গ্রামের প্রতিবন্ধী রিফাতের (১২) দাদা আব্দুল মান্নান বলেন, আমরা রাজিবপুরের সংকর মাদবপুর থেকে নদী ভাঙ্গনের ফলে সহায়সম্বল হারিয়ে এখানে ঠাঁই নিয়েছি। এই ইউনিয়নের ভোটার না হওয়ায় আমার নাতীর নাম দেয়নি।
একই গ্রামের কোরবান আলীর ছেলে লাভলু (২৬) বলেন, আমি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও ভাতার জন্য নাম দেয়া হয়নি।
এদিকে উত্তর লংকারচর গ্রামের মনির হোসেনের মেয়ে শারীরিক প্রতিবন্ধী আমিনার (৮) ভাতা কার্ডে নাম ওঠেনি টাকার অভাবে। অজানা কারণে সরকারের যুগান্তকারী প্রতিবন্ধী সুবিধা হতে বঞ্চিত সানন্দবাড়ী নবীনাবাদ গ্রামের শবজাল হোসেনের ছেলে সোলাইমান (১২) ও সবুজ পাড়া গ্রামের সীতা রামের ছেলে জঞ্জালু (৩৭)।
এ ব্যাপারে সমাজসেবা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমীন জানান, গত ২০১৯-২০২০ অর্থ বছরে প্রতিবন্ধীদের নিয়ে কোন কাজ করা হয়নি, তাই অনেক প্রতিবন্ধী ভাতা বঞ্চিত। আসছে বছরের বাজটে বাংলাদেশে কোথাও কোনো প্রতিবন্ধী ভাতা বঞ্চিত থাকবেনা।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আগামী শুক্রবার সকাল ১০টা (১১ সেপ্টেম্বর ২০২৬) থেকে মা ...
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
সব মন্তব্য
No Comments