ডেস্ক রিপোর্ট: সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পরিচিতি পাওয়া আশরাফুল আলম ওরফে হিরো আলম দেশের মিডিয়া ছাড়িয়ে এখন বিদেশেও আলোচনায় থাকেন। ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন গণমাধ্যমে যাকে প্রায় সারাবছরইি শিরোনামে পাওয়া যায়।
এবার আলোচনায় আসেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে। ভোটের দিন এফডিসিতে এসে রীতিমতো অপমানিত হয়েছেন বলে অভিযোগ করেন। আর এমন ঘটনার ঠিক একদিন পরই জানিয়েছেন- দেশে নয়, এখন থেকে কলকাতায় সিনেমা বানাবেন।
হিরো আলম বলেন, ‘আপনারা জানেন, আমি বাংলাদেশের সিনেমা না করার ঘোষণা দিয়েছি। আর কখনও এফডিসিতেও যাব না। কিন্তু অভিনয় কিংবা নির্মাণের সঙ্গে না থাকতে পারলে আমি আসলে ভালো থাকতে পারব না। সিনেমা তো আমার ভালোবাসার জায়গা। এবার আমি কলকাতায় কিছু সিনেমা নির্মাণের চিন্তাভাবনা করেছি। বাংলাদেশে যেমন প্রযোজনা করেছি, হিরো হয়েছি, সেখানেও (টালিউড) আমিই প্রযোজনা করব এবং নায়ক হব। কলকাতার শিল্পীদের নিয়েই কাজ করব।
কলকাতায় কাজের বিষয়ে কারও সঙ্গে যোগাযোগ হয়েছে কি না, এমন প্রশ্নে তিনি জানিয়েছেন, ‘কলকাতায় আমি প্রচুর স্টেজ শো করতে গিয়েছি। সেখানে গিয়েই অনেক পরিচালক-প্রযোজকের সঙ্গে আমার পরিচয় হয়েছে। আপাতত, গল্প নিয়ে আলোচনা চলছে। করোনা পরিস্থিতি ভালো হলে এ মাসেই কলকাতায় যাব।’
দুই বছর আগে বলিউড সিনেমা ‘বিজু দ্য হিরো’-তে চুক্তিবদ্ধ হয়েছেন হিরো আলম। তিনি জানান, ‘দুই বছর আগে আমি বলিউড সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। কিন্তু করোনার কারণে সিনেমাটির দৃশ্যধারণ করা হয়নি।’
বলিউড সিনেমায় নিজের চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, ‘এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আমি অভিনয় করব। গ্রামের খুব সাধারণ একটি ছেলের কষ্টের জীবন নিয়েই সিনেমার গল্প। এই সিনেমায় আমাকে একজন দুধওয়ালার ছেলের চরিত্রে দেখা যাবে।’
উল্লেখ্য, বর্তমানে হিরো আলমের হাতে পাঁচটি সিনেমা রয়েছে। এ বছর এই পাঁচটি সিনেমা শেষ করবে বলে জানা যায়। এখন বিভিন্ন ইভেন্ট ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। মুক্তি অপেক্ষায় তার তিনটা সিনেমা। আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments