স্টাফ রিপোর্টার: বগুড়া-৬ (সদর) ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বড় ব্যবধানে জয়লাভ করেছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
বগুড়া-৬ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে রেজাউল করিম বাদশা মোট ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পান ৫৭ হাজার ১৫৯ ভোট। অর্থাৎ দ্বিগুণেরও বেশি ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন বিএনপির এই প্রার্থী। জেলা নির্বাচন কমিশন সূত্র জানায়, পোস্টাল ব্যালটসহ মোট ১৫১টি কেন্দ্রের ফলাফলে প্রায় ৪৩ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে তাৎক্ষণিকভাবে গণনা শুরু হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে ঘিরে জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলেও কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, শেরপুর-৩ আসনের উপনির্বাচনেও বিএনপির প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. মাসুদুর রহমান পান ৪৭ হাজার ৫১ ভোট। শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন রাতে এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৩ হাজার ২৭৭ জন। এর মধ্যে ভোট পড়েছে ২ লাখ ১৫ হাজার ৭৩৪টি। বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ১৩ হাজার ৬৪৮টি এবং বাতিল হয়েছে ৩ হাজার ৭২৬টি ভোট। একই আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রার্থী মো. মিজানুর রহমান পান ৪৮০ ভোট।
নির্বাচন ঘিরে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে ভিন্ন ভিন্ন অভিযোগও উঠে আসে। বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল দাবি করেন, পরাজয় নিশ্চিত বুঝতে পেরে জামায়াত প্রার্থী দুপুরের পর তাদের এজেন্টদের কেন্দ্র ত্যাগের নির্দেশ দেন এবং পরে পরিকল্পিতভাবে ভোট বর্জনের ঘোষণা দেন। অন্যদিকে জামায়াত প্রার্থী মাসুদুর রহমান নির্বাচনকে ‘প্রহসনমূলক’ আখ্যা দিয়ে বিভিন্ন কেন্দ্রে অনিয়ম, ভোটারদের প্রভাবিত করা, এজেন্টদের বের করে দেওয়া ও হামলার অভিযোগ তুলে বেলা সোয়া তিনটার দিকে ভোট বর্জনের ঘোষণা দেন।
উল্লেখ্য, প্রার্থীর মৃত্যুর কারণে পূর্বনির্ধারিত নির্বাচনের তারিখ পরিবর্তন করে পুনঃতফসিল অনুযায়ী এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়। দুই আসনেই ভোটগ্রহণ শেষে শান্তিপূর্ণ পরিবেশে ফলাফল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্টাফ রিপোর্টার: গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত কাজে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে পৃথক দুটি ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে এসেছে। দুটি ঘটনাতেই হতাহতের খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ হবে বলে আজ বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হয়েছে ...
স্টাফ রিপার্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যে ...
সব মন্তব্য
No Comments