ডেস্ক রিপোর্ট: আজ ১৩ মার্চ রোববার তেল, গ্যাস, বিদ্যুৎ ও পানিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সরকারের সীমাহীন দূর্নীতির প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তি যোদ্ধা আবদুস সালাম এর নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়ক- নবী উল্লাহ নবী, ইউনুস মৃধা, মোহাম্মদ মোহন, মোশারফ হোসেন খোকন, আব্দুস সাত্তার, হারুন-উর-রশিদ হারুনসহ মহানগর দক্ষিণ বিএনপি’র নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণের সময় জনাব আবদুস সালাম বলেন, সরকারের দূর্নীতিবাজ সিন্ডিকেটের কারণেই দ্রব্যমূল্যের এ উর্ধ্বগতি। এ সরকারের মাধ্যমে আর দ্রব্যমূল্য কোনভাবেই লাগাম টানা সম্ভব নয়। এ সরকার জনগণের কোন কল্যানই করতে পারবে না। তাদের মধ্যকার দূর্নীতিবাজরা অধিক মুনাফার জন্যই জিনিস-পত্রের দাম বাড়িয়ে দিচ্ছে। তাই আজ সর্বক্ষেত্রে ব্যর্থ এ সরকারকে বলতে হচ্ছে ‘এনাফ ইজ এনাফ’ এবার তোমরা বিদায় হও।
নয়াপল্টন ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের সকল থানা এবং ওয়ার্ডের এলাকায়-এলাকায় লিফলেট বিতরণ কার্যক্রম চলছে। মহানগর ও স্থানীয় নেতৃবৃন্দ এ কর্মসূচিতে অংশ নিয়েছেন।
উল্লেখ্য যে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপি’র কর্মসূচির অংশ হিসেবে গতকাল থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি বিভিন্ন ওয়ার্ডের হাট-বাজারে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে আসছে।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
সব মন্তব্য
No Comments