ডেস্ক রিপোর্ট: চিরপ্রতিদন্দ্বী পাকিস্তানের দেওয়া ১৪৮ রানের টার্গেটে পৌঁছে যায় ভারত। ব্যাটিং এ নেমে ২ বল হাতে রেখেই চার উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লে’র ৬ ওভারে ৪৩ রান তুলতেই ২ উইকেট হারায় পাকিস্তান। অধিনায়ক বাবর আযম করেন ১০ রান। এদিন প্রথম ১০ ওভারে স্কোর বোর্ডে ২ উইকেটে ৬৮ রান তোলে পাকিস্তান। দলীয় ৮৭ থেকে ৯৭ রানের মাঝে ইফতেখার, রিজওয়ান ও খুশদিলের উইকেট হারানোর পাকিস্তানের স্কোরটা বড় হওয়ার পথে বড় বাধা তৈরী হয়।
পরে ভুবনেশ্বর দ্রুত ৩ উইকেট তুলে নিলে দলীয় ১২৮ রানে নবম উইকেট হারায় পাকিস্তান। দশম উইকেটে হারিস রউফ ও শাহনেওয়াজ ধানির ১৯ রানের জুটি ভাঙ্গলে ১ বল বাকি থাকতেই ১৪৭ রানে গুটিয়ে যায় বাবর আযমের দল। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করে মোহাম্মদ রিজওয়ান। ভারতের ভুবনেশ্বর ৪ ওভারে ২৬ রান খরচায় নেন ৪ উইকেট।
জবাবে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই লোকেশ রাহুলের উইকেট হারায় ভারত। দ্বিতীয় উইকেট জুটিতে ৪৬ বলে ৪৯ রানের পার্টনারশিপ গড়েন রোহিত ও কোহলি। ইনিংসের নবম ও একাদশতম ওভারে নাওয়াজের বলে রোহিত ও কোহলির উইকেট হারিয়ে চাপে পরে ভারত। মাঝে ভারত রানের গতি কিছু কমে আসলে শেষ ৫ ওভারে রোহিতবাহিনীর ম্যাচ জিততে প্রয়োজন হয় ৫১ রান তবে হার্দিক পান্ডিয়ার ১৭ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংসের সুবাদে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments