মোংলা থেকে মো. নূর আলমঃ মোংলার ছয় ইউনিয়ন পরিষদের ৭১জন নির্বাচিত ইউপি মেম্বর ৩১ অক্টোবর রবিবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে শপথগ্রহণ করেছেন। একজন নির্বাচিত ইউপি মেম্বর হত্যা মামলার আসামি এবং পলাতক থাকায় শপথে অনুপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার ইউপি মেম্বরদের শপথবাক্য পাঠ করান।
উপজেলা নির্বাহি অফিসার কার্য্যালয় সূত্রে জানা যায় মোংলা উপজেলার ৬ ইউনিয়নের ৭২জন ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। এরমধ্যে রবিবার সকালে ৭১জন ইউপি সদস্য শপথগ্রহণ করেছেন। চাঁদপাই ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম হত্যা মামলার আসামী হওয়ায় এবং পলাতক থাকায় শপথগ্রহণ করতে পারেননি। সকাল ১১টায় পর্যায়ক্রমে চাঁদপাই, বুড়িরডাঙ্গা, সোনাইলতলা, মিঠাখালী, চিলা এবং সুন্দরবন ইউনিয়নের নির্বাচিত ইউপি মেম্বরদের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল মন্ডল, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নারজিনা বেগম নাজিন, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারদার, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস প্রমূখ। নির্বাচিত ইউপি সদস্যদের ফুল দিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়।
ডেস্ক রিপোর্ট: জাতিসংঘ শান্তিরক্ষা, বহুপাক্ষিক কূটনীতি ও আন্তর্জাতিক সহযোগিতার প্রতি নিজেদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।আজ নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে যুক্তরাষ্ট্র আর্মি ও ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করবে। তিনি বলেন, দেশের সকল অংশীজনের মতামতের ভিত্ত ...
স্টাফ রিপোর্টার: দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছ ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীতে দুর্নীতির কোনো স্থান নেই। দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বজায় রাখা হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড ...
সব মন্তব্য
No Comments