স্টাফ রিপোর্টার: একদিনে নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টাক ধন্যবাদ জানিয়েছেন বিএনপি। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর গুলশানে দলরের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে শেষে এক সংবাদ সম্মেলনে এই ধন্যবাদ জানান বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর।
মির্জা ফকরুল বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে একদিনে নির্বাচন ও গণভোট আয়োজনের এই সিদ্ধান্ত সময়োপযোগী ও সাহসী পদক্ষেপ। বিএনপি মনে করে, এটি জাতীয় রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।
বৈঠকে উপস্থিত নেতারা আশা প্রকাশ করেন যে, নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকার সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করবে।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
বিএনপির এই বৈঠকে উপস্থিত ছিরেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
সব মন্তব্য
No Comments