ডেস্ক রিপোর্ট : করোনায় বিধ্বস্ত গোটা বিশ্ব। অতিমারির সেই ভয়ংকর রূপ এখন দেখছে বাংলাদেশও। প্রতিদিনই মরছে মানুষ। আক্রান্ত হচ্ছে হাজারে হাজার। আর যারা কোভিডের সাথে লড়াই করে সেরে উঠছেন, তারাও হচ্ছেন ক্লান্ত। কারণ কোভিডের প্রভাব দীর্ঘদিন বয়ে বেড়াতে হচ্ছে।
সাম্প্রতিক এক গবেষণা বলছে প্রায় ৮০ শতাংশ করোনা আক্রান্তই সুস্থ হয়ে যাওয়ার পরেও ভুগতে থাকেন কোভিডের দীর্ঘমেয়াদি প্রভাবে। করোনার এই প্রভাব থেকে মুক্তি পেতে সহয়তা করে কিছু ব্যায়াম ও নিয়ম মেনে পুষ্টিকর সুষম খাবারদাবার। কারণ, দ্রুত সুস্থ হয়ে উঠতে খাবারের গুরুত্বও কম নয়। করোনার ক্ষতিকর প্রভাব দ্রুত কাটিয়ে ওঠতে কী কী খাবেন, রইলো সে তালিকা।
সকালের নাস্তাঃ দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার বলা হয় সকালের নাস্তাকে। সাধারণত ঘুম ভাঙার দুই ঘণ্টার মধ্যে সকালের খাবার সেরে নেওয়া উচিত। সকালের নাস্তায় কী কী খেতে পারেন তার একটি তালিকা দেওয়া হলো। এর মধ্যে থেকে যেকোনো দুইটি একসঙ্গে বেছে নিতে পারেন।
এক বাটি ওটস, তার সঙ্গে পাতলা দুধ।
মুগ ডাল- ১টা ছোট রুটি, তার সঙ্গে দুটি সিদ্ধডিম
সকালের হালকা খাবার সকালের নাস্তা আর দুপুরের খাবারের মাঝে হালকা কিছু খেতেই হবে। সবেচেয়ে ভালো হয়, যদি ফল খেতে পারেন। ১০০ গ্রাম ফল এই সময়ে খেলে উপকার পাবেন। খেতে পারেন আপেল, পেয়ারা, পাকা পেঁপে, তরমুজ, জাম, স্ট্রবেরি, আঙ্গুর।
দুপুরের খাবার: দুপুরে একটা থেকে দুইটা বা বড়জোর আড়াইটার মধ্যে সেরে নিতে হবে মধ্যাহ্নভোজ। দুপুরের খাবারে খেতে পারেন এক বাটি ডাল বা মুরগির মাংস, সালাদ, দই, দুইটা ছোট রুটি।
বিকেলের খাবার এই সময়ে অনেকেই চা খান। কিন্তু চায়ের সঙ্গে কী খাবেন, তা নিয়ে বিভ্রান্তিতে পড়ে যান। বিকালে খেতে পারেন চিনি এবং দুধ ছাড়া চা, যদি চা না খেতে চান তাহলে মুরগির মাংসের স্টু খেতে পারেন এবং মাল্টিগ্রেন বিস্কুট।
রাতের খাবার ৭:৩০ থেকে ৮:৩০ এর মধ্যে রাতের খাওয়া সেরে ফেলা উচিত। খুব বেশি ক্যালরি যুক্ত খাবার এই সময়ে খাওয়া যাবে না। রাতের খাবারে রাখতে পারেন মুরগির মাংসের পাতলা ঝোল, এর সঙ্গে অল্প করে খেতে পারেন মুগ ডাল দিয়ে খিচুড়ি এবং ছোট রুটি। আর ঘুমাতে যাওয়ার আগে পাতলা দুধ খেতে পারেন। কারণ, অনেক সময় ঘুমাতে যাওয়ার আগে খিদে লাগতে পারে।-ইত্তেফাক
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে, যা এ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন, যা এ বছর এ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে সন্দেহজনক হামে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫৭ জন।সোমবার (৭ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ১৫৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিতভাবে হামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৮ জন হাম রোগী শনাক্ত হ ...
সব মন্তব্য
No Comments