কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: গ্রেনেট হামলায় নিহতদের স্মরণে পটুয়াখালীর কলাপাড়ায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত আনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যলয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি। উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মাহাবুবুর রহমান তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলার আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, সহ-সভাপতি অধ্যক্ষ সৈযদ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, যুগ্ম সাধারন সম্পাদক মনজুরুল আলম, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল খান প্রমুখ।
পরে ২০০৪ সালে ২১ আগষ্ট গেনেট হামলায় নিহতের স্মরণে দোয়া মোনাজাত আনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা আওয়মী লীগ, পৌর আওয়মী লীগ, যুব লীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
আনিছ আহমেদ(শেরপুর )প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ ধান মাড়াইকল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হোসাইন আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।রবিবার ( ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূ ...
সব মন্তব্য
No Comments