১৪টি ড্রেজারের নথিপত্র জব্দ
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে ১৪টি ড্রেজারের প্রয়োজনীয় নথিপত্র জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) ভোর ৪টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হিজলা থানাধীন সওড়া সৈয়দখালি সংলগ্ন মেঘনা নদীতে এ যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে কোস্ট গার্ড বেইস ভোলা, স্টেশন ইলিশা, কালীগঞ্জ ও হিজলার সদস্যরা অংশ নেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১৪টি ড্রেজার চিহ্নিত করা হয় এবং সেগুলোর বৈধ কাগজপত্র জব্দ করা হয়।
অভিযান চলাকালে কয়েকটি ড্রেজার দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা সেগুলোকে নিয়ন্ত্রণে এনে নথিপত্র জব্দ করেন। তবে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জব্দকৃত নথিপত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক, বরিশালের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের ফলে নদীভাঙন তীব্র আকার ধারণ করছে, যার প্রভাবে ফসলি জমি, বসতভিটা ও স্থানীয় অবকাঠামো হুমকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় নিয়মিত নজরদারি ও যৌথ অভিযান অব্যাহত থাকবে বলেও তারা জানান।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে নেওয়া প ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরে তালাকপ্রাপ্ত এক নারীকে ধর্ষণের মামলায় আসলাম হোসেন (৩০) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্ ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
সব মন্তব্য
No Comments