স্টাফ রিপোর্টার: জরুরি নিরাপত্তা ঝুঁকির কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে www.bb.org.bd ঠিকানায় প্রবেশ করতে গেলে রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বার্তা দেখা যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জরুরি নিরাপত্তা সমস্যার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তা ঝুঁকি এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পিএইচপি প্রোগ্রামিং ভাষায় দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। পিএইচপি ডেভেলপমেন্ট টিম জরুরি নিরাপত্তা আপডেট এবং প্যাচ প্রকাশ করেছে। বিশ্বব্যাপী এই ত্রুটিকে কেন্দ্র করে কেন্দ্রীয় ব্যাংকগুলোতে সাইবার হামলার আশঙ্কা তৈরি হয়েছে।
একজন কর্মকর্তা জানিয়েছেন, এটি শুধু বাংলাদেশ ব্যাংকের সমস্যা নয়, বিশ্বব্যাপী সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। ঝুঁকি বিশ্লেষণ শেষে এটি পুনরায় চালু করা হবে। কেন্দ্রীয় ব্যাংকের আইটি বিভাগ নিরাপত্তা দুর্বলতা শনাক্ত ও সমাধানে কাজ করছে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, পিএইচপির এই ত্রুটির মাধ্যমে হ্যাকাররা পাসওয়ার্ড ছাড়াই সার্ভারে দূর থেকে অননুমোদিত কমান্ড চালাতে পারে, যা সার্ভারের ফাইল, ডেটাবেস ও সংবেদনশীল তথ্যকে ঝুঁকিতে ফেলে। এই কারণে ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়ামসহ বিভিন্ন দেশের সরকারি প্রতিষ্ঠানও সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।
এ বিষয়ে সরকারের সাইবার নিরাপত্তা সংস্থা বিজিডি ই-গভ সার্ট সতর্কতা জারি করেছে। সংস্থাটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাদের সার্ভারে পিএইচপির ব্যবহার ও সংস্করণ শনাক্ত করে প্রয়োজনীয় নিরাপত্তা আপডেট নিশ্চিত করতে বলেছে। তাৎক্ষণিক আপডেট সম্ভব না হলে সার্ভারের অ্যাক্সেস সীমিত করা এবং অননুমোদিত সংযোগ পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।
এ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে কোনো সফল সাইবার হামলা বা সংবেদনশীল তথ্য ফাঁসের বিষয়টি নিশ্চিত করা হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা পর্যালোচনা ও প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার পর ওয়েবসাইটটি পুনরায় চালু করা হবে।
ডেস্ক রিপোর্ট: দেশে ‘অনার ৬০০এস’ বিক্রি শুরু করেছে স্মার্টফোন ও গ্যাজেট বিক্রেতা প্রতিষ্ঠান ড্যাজল। অনার বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে প্রতিষ্ঠানটি বাংলাদেশে স্মার্টফোনটির একমাত্র বিক্রেতা হ ...
স্টাফ রিপোর্টার: পোশাকশিল্পে চলমান শ্রমিক আন্দোলন ও অস্থিরতার কারণে দেশের রপ্তানি আয়ের বৃহত্তম অংশ ক্ষতির সম্মুখীন হচ্ছে। সেই ধারাবাহিকতায় স্ট্যান্ডার্ড গ্রুপ বড় ধরনের ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হ ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৯২৩ টা ...
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।বুধবার ০৫ নভেম্বর, ২০২৬ বাজুস স্ট্যান্ডিং ক ...
সব মন্তব্য
No Comments