পিরোজপুর অফিস: প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিতের মাধ্যমে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে মাল্টিস্টেকহোল্ডার টকস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) পিরোজপুর সদর উপজেলার একটি হলরুমে আয়োজিত এ আলোচনা সভায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যমকর্মী ও তরুণরা অংশ নেন। আলোচনায় বক্তারা বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহার জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি অনলাইন হয়রানি, সাইবার বুলিং ও ডিজিটাল সহিংসতা মোকাবিলায় কার্যকর নীতিমালা ও সচেতনতা বৃদ্ধি জরুরি। নারী ও কিশোরীদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও তারা উল্লেখ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মো. মুসা। সভায় সভাপতিত্ব করেন সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক শেখ সাইদুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ এইচ এম বজলুর রহমান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান। আলোচনায় আরও বক্তব্য দেন শিক্ষাবিদ, আইনজীবী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
সব মন্তব্য
No Comments