প্রতাপ হোড়, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর সংলগ্ন এলাকা থেকে ফেন্সিডিল ও ট্রাকসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাতে স্থলবন্দর সংলগ্ন ফুলতলা মোড় নামক স্থান থেকে ৮৬ বোতল ফেন্সিডিলসহ ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়।
আটক ভারতীয় নাগরিকের নাম রফিক গাজী (৩৭)। তিনি ভারতের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার রামচন্দ্রপুর গ্রামের মৃত এয়ার আলী গাজীর পুত্র।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সীমান্তের মেইন পিলার-৩ থেকে ১ কি.মি অভ্যন্তরে ভোমরা স্থলবন্দর সংলগ্ন ফুলতলা মোড় নামক স্থানে ভোমরা বিওপির টহল কমান্ডার সুবেদার ওহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় ভারতীয় ট্রাক (যার নং-ডব্লিউ বি-৩৯ এ-৪১৪০ ) তল্লাশি চালিয়ে ৮৬ বোতল আমদানী নিষিদ্ধ ফেন্সিডিলসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে এসময় আরেক ভারতীয় নাগরিক রফিক মন্ডল দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। জব্দকৃত ভারতীয় ট্রাকসহ ফেন্সিডিলের মূল্য ৮০ লাখ ৩৪ হাজার ৪০০ টাকা।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দিয়ে তাকেসহ জব্দকৃত ফেন্সিডিল ও ট্রাকটিকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments