স্টাফ রিপোর্টার: নদী ভাঙ্গনের কবল থেকে স্বপ্নের পদ্মা সেতু ও লৌহজং উপজেলাকে রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা এবং দ্রুত স্থায়ী বাধ নিমানের দাবিতে মানববন্ধন করেছে গ্রীণওয়ে বিক্রমপুর সোসাইটি অফ বাংলাদেশ, লোহজং উপজেলা কল্যান সমিতি। শনিবার সকালে লৌহজং ভূমি অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট রানু আখতার, লৌহজং উপজেলা পরিষদ থানা তাঁতী লীগের সভাপতি শেখ বাবুল ও সাধারণ সম্পাদক আজিম বেপারী, লৌহজং ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনয় বেপারী, গাউদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো: ইউনুস, লৌহজং থানা যুবলীগের সদস্য মো: নিজামুদ্দিন জুয়েল সহ স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
তবে শান্তিপূর্ণ মানববন্ধনে হঠাৎ অতর্কিত হামলা চালায় মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রশিদ শিকদারের অনুসারিরা এমন অভিযোগ করেছেন মানববন্ধনে উপস্থিত নেতারা। তারা অভিযোগ করেন লৌহজং ভূমি অফিসের সামনে নদী ভাঙ্গনের কবল থেকে স্বপ্নের পদ্মা সেতু ও লোহজং উপজেলাকে রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা এবং দ্রুত স্থায়ী বাধ নিমানের দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলাম। সেখানে হঠাৎ স্থানীয় এমপি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের অনুসারি হিসেবে পরিচিত রফিক খান, মিজানুর রহমান মোল্লা, মর্তুজা খান, আবু নাসের রতন, দিদার আল হাসান, রইস আহাম্মেদ রঞ্জু লাঠিশোঠা নিয়ে হামলা চালায়। পরে জনতার তোপেরমুখে এই ভূমিদশ্যুরা পালিয়ে যেতে বাধ্য হয় হামলাকারিরা।
মানববন্ধনে বক্তারা স্বপ্নের পদ্মা সেতু রক্ষায় এবং অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট্রদের প্রতি আহ্বান জানানো হয়।
প্রসঙ্গত, উত্তাল ঢেউ আর প্রবল স্রোতের কারণে মুন্সীগঞ্জের লৌহজংয়ের বড় নওপাড়া গ্রামে পদ্মার ভাঙন দেখা দিয়েছে। ঝুঁকির মধ্যে রয়েছে গ্রামের দুই শতাধিক পরিবারের বসতভিটা। এক সপ্তাহের ব্যবধানে ওই গ্রামের অন্তত ২০টি বাড়ি নদীগর্ভে চলে গেছে। গ্রাম ঘেঁষে পদ্মা নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল এই নদীভাঙনের বড় একটি কারণ বলে মনে করছে স্থানীয়রা।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments