আনিছ আহমেদ (শেরপুর)প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের ৩টি আসনের মধ্যে দুটিতে নৌকা মনোনীত প্রার্থী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। ৭ জানুয়ারি রোববার রাতে স্ব-স্ব আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তৈরি বেসরকারি ফলাফল শিটে ওই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজয়ীরা হচ্ছেন- শেরপুর-১ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু (ট্রাক), শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী (নৌকা) ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডিএম শহীদুল ইসলাম (নৌকা)। এ জেলার ৩টি আসনে জয়ীদের মধ্যে মতিয়া চৌধুরী বাদে দুজনই নতুন মুখ।
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ষষ্ঠ বারের মতো বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী।
জানা যায়, শেরপুর-১ (সদর) আসনে মোট ১৪৪টি কেন্দ্রের মধ্যে ঘোষিত ১৪৩ কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্র প্রার্থী ছানুয়ার হোসেন ছানু ট্রাক প্রতীকে ১ লাখ ৩৬ হাজার ৯৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী, জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক পেয়েছেন ৯৩ হাজার ৩৭ ভোট। এছাড়া লাঙল প্রতীকের প্রার্থী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদুল হক মনি পেয়েছেন ২ হাজার ৩০৭ ভোট।
এ আসনের মুকসুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল বাতিল করা হয়েছে।
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে মোট ১৫৪টি কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রের ঘোষিত ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী বেগম মতিয়া চৌধুরী ২ লাখ ২০ হাজার ১৪২ ভোট পেয়ে ষষ্ঠবারের মতো জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মোহাম্মদ সাঈদ ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৪৪২ ভোট। এছাড়া জাসদ প্রার্থী লাল মোহাম্মদ শাজাহান মশাল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫৭৬ ভোট।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে মোট ১২৬টি কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রের ঘোষিত ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী এডিএম শহীদুল ইসলাম ১ লাখ ২ হাজার ৪৪৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম পেয়েছেন ৪৪ হাজার ৭২৮ ভোট। এছাড়া জাতীয় পার্টির স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী ইকবাল আহসান পেয়েছেন ২ হাজার ৫৮০ ভোট।
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সব মন্তব্য
No Comments