ডেস্ক রিপাের্ট: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি মঙ্গলবার রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ ফিল্ম আর্কাইভে 'শ্যামা কাব্য' সিনেমার মহরত অনুষ্ঠান উপভোগ করেন।
মহরত অনুষ্ঠানে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, সাবেক সংসদ সদস্য সুবর্ণা মুস্তফা এবং স্পীকারের স্পাউজ বিশিষ্ট ফার্মাসিউটিক্যালস বিশেষজ্ঞ সৈয়দ ইশতিয়াক হোসাইন উপস্থিত ছিলেন।
স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত 'শ্যামা কাব্য' চলচ্চিত্রটির সফলতা কামনা করেন।
উল্লেখ্য যে, সাইকোলজিক্যাল থ্রিলার 'শ্যামা কাব্য' চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ। সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক বদরুল আনাম সৌদ এবং সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা।
মহরত অনুষ্ঠানে সিনেমার কেন্দ্রীয় চরিত্র নীলাঞ্জনা নীলা এবং সোহলে মন্ডলসহ ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনী, শুভাশিষ ভৌমিক, সাজু খাদেম প্রমুখ শিল্পীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments