সিলেট প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা এলাকায় তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ায় সারা দেশের সঙ্গে সিলেট অঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
বুধবার (১ এপ্রিল) রাত প্রায় ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, চলন্ত অবস্থায় ট্রেনটির একাধিক বগি হঠাৎ লাইনচ্যুত হয়ে যায়। এতে অন্তত ছয়টি বগি রেললাইন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং কয়েকটি পাশের জমিতে ছিটকে পড়ে। কিছু বগি ক্ষতিগ্রস্ত হয়ে ছড়িয়ে-ছিটিয়ে যায়।
ঘটনার বিষয়ে নোয়াপাড়া রেলওয়ে স্টেশন-এর স্টেশন মাস্টার মো. মনির মিয়া জানান, সিলেটগামী তেলবাহী ট্রেনটি আকস্মিকভাবে লাইনচ্যুত হয়, ফলে রেলপথে চলাচল বন্ধ হয়ে পড়ে।
দুর্ঘটনার পর রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্ধার ও মেরামত কার্যক্রম শুরু করেছে। ক্ষতিগ্রস্ত লাইন সংস্কার শেষ না হওয়া পর্যন্ত এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে সময় লাগতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত কাজে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে পৃথক দুটি ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে এসেছে। দুটি ঘটনাতেই হতাহতের খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ হবে বলে আজ বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হয়েছে ...
স্টাফ রিপার্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যে ...
সব মন্তব্য
No Comments