উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি ও পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারেক হোসেন মৃধার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৪টায় উজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবার এর আয়োজনে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উজিরপুর ইউআরসি ইন্সট্রাক্টর সৈয়দ গাফফার আলী ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন।
হস্তিশুন্ড এমই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উজিরপুর উপজেলা কমিটির প্রধান উপদেষ্টা মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উজিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ খলিলুর রহমানের সঞ্চালনায় আরও বক্তৃতা করেন প্রায়ত মোঃ মোবারেক হোসেন মৃধার বন্ধু ও ছাত্র সাংবাদিক মোঃ শাকিল মাহমুদ বাচ্চু, শিক্ষক মো. আজাদ মাহমুদ, এস এম তারিকুল ইসলাম, জহিরুল ইসলাম সুমন, মো. সোহেল রানা, মো. মোস্তাফিজুর রহমান, মো. আলমগীর হোসেন, আসাদুল হক বাচ্চুসহ আরো অনেকে। সাংবাদিক শাকিল মউত বাচ্চু বক্তব্যে তিনি তাঁর শিক্ষকতার স্মৃতিচারণ করে বলেন, মোবারেক হোসেন শুধু একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন শিক্ষার্থীদের অভিভাবকতুল্য একজন মানুষ। তাঁর স্নেহ, শাসন ও ভালোবাসার কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম ইসলাম বক্তৃতায় বলেন আমরা একজন গুণী শিক্ষককে হারিয়েছি।
সবার কাছে তার জন্য দোয়া কামনা করেন।
এ সময় বক্তারা প্রয়াত মো. মোবারেক হোসেনের দীর্ঘ শিক্ষকতা জীবন, শিক্ষা ক্ষেত্রে অবদান এবং শিক্ষক সংগঠনে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। তাঁর মৃত্যুতে প্রাথমিক শিক্ষা পরিবারে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয় বলেও বক্তারা উল্লেখ করেন।
এ ছাড়া উজিরপুর সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি আঃ রহিম সরদার, সাধারণ সম্পাদক সাংবাদিক শাকিল মাহমুদ বাচ্চু, আহ্বায়ক নাজমুল হক মুন্না, সদস্য সচিব মো. জুনায়েদ খান সিয়ামসহ উজিরপুর প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শোকসভা শেষে মরহুম মো. মোবারেক হোসেনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
আনিছ আহমেদ(শেরপুর )প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ ধান মাড়াইকল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হোসাইন আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।রবিবার ( ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূ ...
সব মন্তব্য
No Comments