স্টাফ রিপোটার: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনায় জনতার মুখোমুখি হয়েছে প্রার্থীরা। তারা গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে প্রান্তিক পর্যায়ে পানি, পয়:নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনায় নজর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
আজ বুধবার নাগরিক অধিকার ও সুরক্ষা কমিটির আয়োজনে খুলনা সিটি’ইন হোটেলে আয়োজিত গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামান। আলোচনায় অংশ নেন খুলনা-২ আসন থেকে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী দেবদাস সরকার, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযোটের প্রার্থী বাবু কুমার রায় ও জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ গাউসুল আজম, খুলনা- ৩ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী মো. আবদুল্লাহ আল মামুন, জাকের পার্টির প্রার্থী এস.এম সাব্বির হোসেন ও স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জামান সাথী।
বৈঠকে উপস্থিত নাগরিক প্রতিনিধিরা অপরিকল্পিত নগরায়নের বিষয়ে মানুষের পক্ষ থেকে বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন জাতীয় সংসদ সদস্য প্রার্থীদের কাছে। এসময় নাগরিক অধিকার সুরক্ষা কমিটির পক্ষ থেকে পাঁচটি দাবি উপস্থাপন করা হয়। দাবিতে বলা হয়, পরিকল্পিত নগরায়নের জন্য সকল পেশার মানুষের অন্তর্ভুক্তির মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক নগর শাসন নিশ্চিত করতে হবে। একটি টেকসই ভবিষ্যতের জন্য পরিকল্পিত ও জলবায়ু শহর নির্মাণ নিশ্চিত করতে হবে। দরিদ্র বিশেষ করে গৃহহীন ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আবাসন ও বাসস্থানের ব্যবস্থা করতে হবে। প্রতিটি সিটি কর্পোরেশনে পরিকল্পিত নগরী তৈরির জন্য অনুকরণযোগ্য আদর্শ মডেল ওয়ার্ড ঘোষণা করতে হবে। প্রতিটি সিটি কর্পোরেশনে পানি নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকরী পরিবেক্ষণ কাঠামো তৈরি করতে হবে।
ইউএসএআইডি’র অর্থায়নে কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল’র কারিগরি সহযোগিতায় ও সুশীলনের বাস্তবায়নে ই.আর.বি প্রকল্পের উদ্যোগে খুলনায় সুশীল সমাজ ও শুভ শক্তির (ইয়র্ক নেটওয়ার্ক) এর প্রয়াসে এ বৈঠকটি অনুষ্ঠিত হয় I
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments