পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ জাসদের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের অর্জন পদদলিত করে ২৪ এর অর্জন সফলতা পাবে না-নাজমুল হক প্রধান
বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান বলেছেন,মুক্তিযুদ্ধের অর্জন পদদলিত করে ২৪ এর অর্জন সফলতা পাবে না।
বর্তমান সংবিধানকে বিশ্বাস করি৷ এই সংবিধানে একটা মানুষ কখন স্বৈরাচার হয়, এইটা একটা আমিরোগ, অসুখ। শেখ হাসিনা যা করেছে এটা কোথাও সংবিধানে নেই, দিনের ভোট রাতে করেছে৷ পুলিশ পরিচালনা থেকে শুরু করে প্রশাসন চালানো সব করেছে হাসিনা। এগুলোতো সংবিধানে লেখা নেই।
বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক বলেন, দেশের বিদ্যমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য প্রয়োজন; কিন্তু বিভ্রান্তিকর বক্তব্য ছুড়ে দিয়ে যাঁরা রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করছেন, তাঁরা মূলত পতিত ফ্যাসিস্টকেই সহযোগিতা করছেন। নির্বাচনের মাধ্যমে দেশকে গণতন্ত্রের রাস্তায় উত্তরণের পথকে বাধাগ্রস্ত করছেন। তিনি কোন ছলচাতুরী না করে, যৌক্তিক সময় ডিসেম্বরের মধ্যে সুষ্ঠু ভোটের ব্যবস্থা করুন।' তিনি বলেন, 'জুলাই আগষ্টের ছাত্র-গণঅভ্যুত্থানের ফলে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হলেও অন্তর্বর্তীকালীন সরকার জনগণের আকাঙ্খা পুরণ করতে পারে নি। আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি মানুষকে কষ্টে ফেলেছে। ৮ বছরের শিশু আছিয়াসহ নারী ও শিশু নির্যাতন বেড়ে গেছে। জনগণ হতাশ হয়ে পড়ছে।' দেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চায়। অতীতের সরকারের মতো যদি অন্তর্বর্তীকালীন সরকারও জনগণ থেকে বিচ্ছিন্ন হয়, তাহলে তারাও জনগণের রোষানলে পরবেন।
পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ জাসদ আটোয়ারী উপজেলা শাখা আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা জাসদের সভাপতি আনছার আলী মিঠুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা জাসদ সভাপতি অধ্যাপক এমরান আল আমিন। বিশেষ অতিথি ছিলেন জেলা জাসদের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়। সভায় জেলা জাসদের সহ-সভাপতি মোঃ নাজিম উদ্দিন, মখলেছার রহমান, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, জাহিদুল ইসলাম বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক নিতিশ চন্দ্র বর্মন।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে জিম্মি করে সুমাইয়া আক্তার মিতা নামে এক নারী এনজিও কর্মীর প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারী ...
খুলনা অফিস: খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১১ জুন রাত সাড়ে ৯টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত ১৭ তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার ...
বরিশাল অফিস: উজিরপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আয়োজিত একটি মানববন্ধন কর্মসূচিতে সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি গুঠ ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।উপজ ...
সব মন্তব্য
No Comments