ডেস্ক রিপোর্ট: আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে একচেটিয়া আধিপত্য দেখিয়ে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। রবিবার (৫ অক্টোবর) দিবাগত রাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে স্বাগতিকদের বিপক্ষে দাপুটে জয় নিশ্চিত করে টাইগাররা।
সিরিজের তিনটি ম্যাচেই দুর্দান্ত পরফর্ম করে বাংলাদেশ দল। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং -তিন বিভাগেই নিয়ন্ত্রণ ছিল।
শেষ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে কেউই বড় ইনিংস খেলতে পারেননি। পরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৮ ওভারেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।
সিলেট অফিস: ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন তাওহিদ হৃদয়। তাঁর রেকর্ডগড়া ইনিংসে ভর ...
স্টাফ রিপোর্টার: সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের ৬৯ মিনিটে জয়সূচক গোলটি করেন ম ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান ৪১ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেনকে। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজ হাসান। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত ...
সব মন্তব্য
No Comments