মাহমুদুর রহমান(তুরান) ,ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ইজিবাইককে মিনিট্রাক ধাক্কা দিলে রবিউল মাতুব্বর (২৯) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হন ইজিবাইক চালক সিরাজুল ইসলাম (৩২)।
সোমবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বগাইল টোলপ্লাজার পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল মাদারীপুরের শিবচর উপজেলার চরসামাইল গ্রামের সালাম মাতুব্বরের ছেলে।
আহত ইজিবাইক চালক সিরাজুল একই এলাকার দেরাস উদ্দিন খালাসীর ছেলে বলে জানা যায়।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ তৈমুর ইসলাম এই প্রতিবেদকে বলেন, একটি মিনিট্রাক ইজিবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলে রবিউল মাতুব্বর নামে একজন নিহত হন।
এ সময় অপর আরেকজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সব মন্তব্য
No Comments