বরিশাল অফিস: বরিশালের বাকেরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ খান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) বেলা ২ টায় উপজেলার গারুড়িয়া ইউনিয়নের চড়আউলিয়াপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা শহীদ খান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আমিনুল ইসলাম খান।
এ সময় তিনি শহীদ খানের স্মৃতিক অম্লান করার প্রয়াসে কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় প্রধানমন্ত্রীর প্রতি বাকেরগঞ্জবাসীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. সাদেকুল আরেফিন, বরিশাল জেলা প্রশাসক জসিম উদ্দীন হায়দার, ডিআইজি এস এম আক্তারুজ্জামান, পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন পিপিএম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম চুন্নু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, সরকারী কমিশনার ভূমি আবুজর মোঃ ইজাজুল হক, পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া প্রমূখ।
তিনি এর আগে বাকেরগঞ্জ বন্দর হইতে গোবিন্দপুর বাজার ১৯ কিলোমিটার দৈঘ্য বীর মুক্তিযোদ্ধা শহীদ খান সড়ক ও
বীর মুক্তিযোদ্ধা শহীদ খান তুলাতলা ব্রিজের নামফলকও উম্মোচন করেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, কেন্দ্রীয় যুবলীগের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, গারুড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস এম কাইয়ুম খান প্রমুখ।
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: "মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
সব মন্তব্য
No Comments