ডেস্ক রিপোর্ট: দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ সুলাইমান আল জাসের উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানিয়েছেন, তাদের উপস্থিতিতেই চুক্তি সই হয়েছে।
চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের পক্ষে কান্ট্রি প্রোগ্রামস বিভাগের ডিরেক্টর জেনারেল আনাস আইসামি স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় ‘মডার্নাইজেশন অ্যান্ড এক্সপ্যানশন অব ইস্টার্ন রিফাইনারি ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পে অর্থায়ন করবে আইডিবি। একটি সূত্রে অর্থায়নের পরিমাণ ১০০৪.২৯ মিলিয়ন মার্কিন ডলার হিসেবে উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, চট্টগ্রামে অবস্থিত ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট নির্মাণে এই অর্থায়ন ব্যয় করা হবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন প্রকল্পটি বাস্তবায়ন করবে। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত এই রিফাইনারির দ্বিতীয় ইউনিট নির্মাণের পরিকল্পনা ২০১০ সালে প্রথম করা হলেও অর্থায়ন জটিলতায় তা বারবার পিছিয়েছে।
এই প্রকল্পের আওতায় ইস্টার্ন রিফাইনারির বছরে আরও ৩০ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা তৈরি হবে। প্রকল্প বাস্তবায়িত হলে দেশের পেট্রোলিয়ামজাত পণ্যের চাহিদার প্রায় ৪৫ থেকে ৫০ শতাংশ পূরণ করা সম্ভব হবে এবং পরিশোধিত জ্বালানি আমদানিতে বৈদেশিক মুদ্রার ব্যয় কমবে। সরকার ২০৩০ সালের নভেম্বরের মধ্যে প্রকল্প সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে।
এর আগে আজারবাইজানের বাকুতে গত জুনে অনুষ্ঠিত আইএসডিবির নির্বাহী পরিচালনা পর্ষদের ৩৬৭তম সভায় এই প্রকল্পে ১০০ কোটি ডলারের অর্থায়ন অনুমোদন দেওয়া হয়। আইডিবি গ্রুপের প্রেসিডেন্ট ড. মুহাম্মদ আল জাসের তিন দিনের সফরে বুধবার ঢাকায় এসেছেন এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
স্টাফ রিপোর্টার: দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে সম্ভাব্য মূল্যচাপ নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রপ্তানিতে অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমিয়েছে সরকার।বা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬ আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিস ...
স্টাফ রিপোর্টার: বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা ৫০ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক নাগরিক এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ১৮ হ ...
ডেস্ক রিপোর্ট: অফিস যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে একসঙ্গে কাজ করবে মোবাইল আর্থিক সেবা উপায় ও প্রিমিয়াম পরিবহন সেবা কমিউট।এ উপলক্ষে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সহযোগী প্রত ...
সব মন্তব্য
No Comments