জাকির হোসেন আজাদী: বতর্মান সময়ের দারুণ সম্ভাবনাময় প্রতিভাবান শিশু শিল্পী সিমরিন লুবাবা।
ঢালিউডে শিশুশিল্পীদের মধ্যে তিনি অন্যতম। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন লুবাবা। একের পর এক সিনেমা, ওয়েব ফিল্ম দিয়ে দর্শকদের মন জয় করে নিচ্ছেন তিনি। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শক-ভক্তদের জন্য ছবি, ভিডিও শেয়ার করে থাকেন জনপ্রিয় এই শিশুশিল্পী।
নিজের ফেসবুক পেজে আজ শনিবার (২ সেপ্টেম্বর ২০২৩) নতুন একটি ভিডিও শেয়ার করেছেন লুবাবা। ভিডিওতে রীতিমতো নেটিজেনদের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছেন।
নতুন শেয়ার করা ভিডিওতে দেখা যায়, লুবাবার পরনে রয়েছে সাদা এবং হালকা বেগুনি রঙের একটি গাউন। সে ক্যামেরায় ধরা দিয়েছে হাতে একটি ফুলের তোড়া নিয়ে বিভিন্ন ভঙ্গিমায়।
লুবাবা প্রয়াত জনপ্রিয় অভিনেতা আবদুল কাদেরের (১ এপ্রিল ১৯৫১ - ২৬ ডিসেম্বর ২০২০) নাতনি। তার মূলত দাদার হাত ধরেই শোবিজে পথচলা শুরু । তিনি অভিনয় ও পড়াশোনার পাশাপাশি সামাজিক মাধ্যমে সরব থাকেন । পাশাপাশি গান ও নাচেও বেশ পারদর্শী এই খুদে শিল্পী। কিছু দিন আগে ঝুমে জো পাঠান গানের সঙ্গে নাচ করে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন। পদ্মাসেতুর উদ্বোধনের প্রাক্কালে সাংবাদিক গীতিকবি জাকির হোসেন আজাদীর পদ্মাসেতুর ওপর সম্পূর্ণ নতুন গান চ্যানেল আইতে খালি গলায় গেয়ে সাড়া ফেলেছিলেন।
মুক্তির অপেক্ষায় থাকা অনন্ত-বর্ষার পরবর্তী সিনেমা ‘নেত্রী-দ্য লিডার’-এ নেত্রীর কন্যা আসমা চরিত্রে পর্দায় দেখা যাবে লুবাবাকে। তাকে এছাড়াও ‘ছায়া’ সিনেমায়ও দেখা যাবে । নির্মাণ করেছেন ওয়াজেদ আলী সুমন। সিনেমাটিতে লুবাবা ছাড়া আরও অভিনয় করেছেন, বুবলী, আসিফ নূর ও পল্লব। গত ঈদুল আজহাতে ওয়েব সিরিজ ‘ইনফিনিটি ২’তে অভিনয় করে দর্শকদের মন জয় করেন লুবাবা। তার জন্য শুভ।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments