মহসিন মিঞা লিটন, উজিরপুর প্রতিনিধিঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলার কানসি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় হামলায় উভয় পক্ষের ৬ জন গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় উভয় পক্ষ অভিযোগ দায়ের করে। অভিযোগ ও আহত সুত্রে জানা যায়, উপজেলার শোলক ইউনিয়নের কানসি গ্রামের ইউপি চেয়ারম্যান আঃ হালিম সরদারের ছেলের সাথে ওই গ্রামের ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম সরদারের ছেলে ফাহিম সরদারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে ৩ জানুয়ারি বেলা ১১ টায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। কোপের আঘাতে গুরুত্বর আহত হন জালিছ মাহমুদ রনি,রফিকুল ইসলাম, রাহাত ও ইউপি সদস্য মোঃ শিরাজুল ইসলাম, ফাহিম সরদার,মেহেদী মোল্লা। এ ব্যপারে রফিকুল ইসলাম সরদার জানান, চেয়ারম্যান পুত্র চঞ্চল সরদার সাথে ফাহিম সরদারের দ্বন্ধের জেড়ে আমি চেয়ারম্যান হালিম সরদারের জামাতা হওয়া আমাকে ও রাহাতকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসী শিরাজুল ইসলাম সরদার ও তার ছেলে ফাহিম সরদার বাহিনীরা। এছাড়া দুপুর ২ টার দিকে ফের সংঘর্ষ হয় এতে রক্তাক্ত জখম হয় জালিছ মাহমুদ রনি। তার অবস্থা বেগতিক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়াও ইউপি সদস্য মোঃ শিরাজুল ইসলাম সরদার জানান,পূর্ব শত্রুতার জের ধরে আমাদের উপর পরিকল্পিত ভাবে হামলা চালায়। এতে আমার ছেলে ফাহিম সরদার গুরুত্বর আহত হয়ে বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি হয়। আমি প্রাথমিক চিকিৎসা নেই এবং মেহেদী মোল্লা আঘাত প্রাপ্ত হয়। উজিরপুর মডেল থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান,হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত একযোগে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার জেলা প্রশাসন কর্তৃক জেলা প্রশাসক ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের কোলঘেঁষা বাগেরহাটের মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় সাংবাদিক সংস্থার ৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ২০২৪ সালের ৫ আগস্ট পুড়িয়ে দেওয়া হয় বরিশাল সদর রোডের অ্যানেক্স ভবনে অবস্থিত বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) গুরুত্বপূর্ণ একটি দপ্তর। সিটি করপোরেশন ...
বিজয় রায় রাণীশংকৈলে প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌরসভায় পৌর প্রশাসকের বৃক্ষ রোপন কর্মসূচি এর শুভ উদ্বোধন করা হয় ।শনিবার( ১৩জুন) বেলা ১২টার সময় এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক মিজ খা ...
সব মন্তব্য
No Comments