রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় প্রেস ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী,স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ বিকালে বানারীপাড়া ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় বানারীপাড়া একাদশ উপজেলার চাখার ইউনিয়নের কালিরবাজার একাদশকে ৯৬ রানে পরাজিত করে বিজয়ী ( চ্যাম্পিয়ন) হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম। বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা, পৌর মেয়র এডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নুরুল হুদা ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন। বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা সরদার ও আক্তার হোসেন মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, বানারীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আফরোজা বেগম, সরকারি বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আক্কাস আলী খান,উপজেলা আওয়া লীগের ক্রীড়া সম্পাদক জাহিদ হোসেন জুয়েল,উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক অধ্যাপক জাকির হোসেন, পৌরসভার প্যানেল মেয়র অধ্যাপক এমাম হোসেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস মিজানুল ইসলাম ও এস এম গোলাম মাহমুদ রিপন, যুবলীগ নেতা মহসিন রেজা ও তপু খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুলতান হোসেন সিকদার ও সাংগঠনিক সম্পাদক মনির খান, বানারীপাড়া ইলেকট্রনিক্স পার্কের স্বত্বাধিকারী মাইনুল হাসান রোজেন, প্রেস ক্লাবের সহ-সভাপতি ইলিয়াস শেখ, জাহিন খালাসী, প্রভাষক মামুন আহমেদ ও স্বপন মাঝি, যুগ্ম-সম্পাদক মোঘল সুমন শাফকাত ও ফয়েজ আহমেদ শাওন,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক কে এম শফিকুল আলম জুয়েল এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা। খেলায় ম্যান অবদ্যা ম্যাচ নির্বাচিত হন বানারীপাড়া একাদশের রাকিব,সেরা ফিল্ডিং বানারীপাড়া একাদশের রমিম ও সর্বোচ্চ উইকেট শিকারী কালির বাজার একাদশের আল আমিনকে পুরস্কৃত করা হয়। শাহাদাৎ হোসেন ও তাজগীর আহম্মেদ খেলায় আম্পায়ারের দায়িত্ব পালণ করেন। খেলা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য মো. শাহে আলমসহ বিশেষ অতিথিবৃন্দ বিজয়ী (চ্যাম্পিয়ন) ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন ।
স্টাফ রিপোর্টার: '৪৫তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাইক্লিং দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সাইক্লিং দল। গত ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফিক্সিং ও দুর্নীতির অভিযোগে এক ক্রিকেটারসহ পাঁচজনকে সাময়িক নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার, ৭ মে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায় বিসিবি। নি ...
ডেস্ক রিপোর্ট: পুরুষদের আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পুরুষদের টি-টোয়েন্টি র্যাংকিংয়ের বার্ষিক হালনাগাদ ...
ডেস্ক রিপোর্ট: সারাদেশে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণের মহোৎসব ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ এর চতুর্থ দিনে মাঠ মাতিয়েছেন চট্টগ্রাম ও ঝিনাইদহের দুই খুদে বিস্ময়। ফুটবলে পটিয়ার মাইরিন আক্তারের হ্যাটট্রিক আর ...
সব মন্তব্য
No Comments