বিশেষ প্রতিনিধি: বানারীপাড়ায় বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলমের ৬৭তম জন্মদিন উদযাপিত হয়েছে। সোমবার (১৮ জুলাই) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ডুর সভাপতিত্বে কেক কেটে এ জন্মদিন উদযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আক্তার হোসেন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক জাহিদ হোসেন জুয়েল, সদস্য অধ্যাপক জাকির হোসেন,বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমন, ডিএসবির সাব-ইন্সপেক্টর (এসআই) মোশারেফ হোসেন,আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক, সড়ক ও জনপথের (সওজ) সাবেক কর্মকর্তা মো. ইউসুফ, ব্যাংকার জাহাঙ্গীর হোসেন দুলাল, বরিশাল জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন বিপ্লব,বানারীপাড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি কেএম সফিকুল আলম জুয়েল, প্রভাষক মামুন আহমেদ ও স্বপন মাঝি, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হায়দার আলী,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মু. মুন্তাকিম লস্কর কায়েস ও সুমম রায় সুমন,বর্তমান সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ, যুবলীগ নেতা মহসিন রেজা ও তপু খান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মনির খান, বাইশারী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি খলিলুর রহমান বালী, বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হারুন অর রশীদ, ছাত্রলীগ নেতা সুমন সিদ্দিকী ও মনির হোসেন, ব্যবসায়ী দুলাল হোসেন ও ত্রিনাথ পোদ্দার প্রমুখ। অনুষ্ঠান শেষে সংসদ সদস্য মো. শাহে আলমের সুস্থ, সুন্দর এবং সুদীর্ঘ জীবন কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
আনিছ আহমেদ(শেরপুর )প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ ধান মাড়াইকল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হোসাইন আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।রবিবার ( ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূ ...
সব মন্তব্য
No Comments