মোংলা থেকে মোঃ নূর আলমঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২২ মার্চ বুধবার বিকেলে হেলিপ্যাড মাঠে মোংলা ক্রীড়া পরিষদের আয়োজনে শেখ আব্দুল হাই ৮দলীয় টি-২০ ক্রিকেট টূর্ণামেন্টে’র ফাইনাল খেলায় টাইগার স্পোর্টিং ক্লাববে পরাজিত করে আবাসিক স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। "নেশা মুক্ত মোংলা চাই, অবসরে মাঠে যাই" শ্লোগানে শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের সহযোগিতায় এই টূর্ণামেন্ট’র আয়োজন করা হয়। ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মোংলা ক্রীড়া পরিষদের আহবায়ক শেখ মোঃ কামরুজ্জামান জসিম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আল মামুন। অনুষ্ঠানে অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াসিম আরমান, মোংলা বন্দর মাঝি মাল্লা সংঘের সাধারণ সম্পাদক রেজাউল করিম নান্নু, রেনেসা স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও মোংলা ক্রীড়া পরিষদের যুগ্ম আহবাক সরদার আঃ হান্নান, মোংলা ক্রীড় পরিষদের সদস্য সচিব এম,আর রানা, টেন টাইগার অন লায়ন স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহীদুল ইসলাম দুলাল, মোংলা যুব ফোরামের সভাপতি মোঃ পারভেজ খাঁন, শেখ আঃ হাই ফাউন্ডেশনের সভাপতি ও পৌর ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল আমিন সানি প্রমুখ উপস্থিত ছিলেন। গত ১৩ মার্চ সোমবার এ টুর্নামেন্টের উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments