স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু বলেছেন, একদিনেই ৫ আগষ্ট আসেনি। এ লড়াই বিএনপি ১৬ বছর যাবত করে আসছে। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বিএনপির অবদান সম্পর্কে জাতি অবগত। গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে বিএনপি নিগৃহীত হয়েছে। অথচ, দুঃখ হয় তখন যখন দেখি অনেক দল পতিত আওয়ামী স্বৈরশাসকের বিরুদ্ধে কখনো একটি বিক্ষোভ মিছিল করেনি তারাও আজ বড় মুক্তিযোদ্ধা দাবি করছে।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি জনগণ খুব ভালো জানে কারা স্বৈরাচার, কারা গণতান্ত্রিক। কারা এদেশে স্বৈরাচার কায়েম করেছিলো, কারা স্বৈরাচারকে সমর্থন যুগিয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে।
বৃহস্পতিবার বিকালে ধানমন্ডি সুগন্ধা কমিউনিটি সেন্টারে থানা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম -২০২৫ এর উদ্ধোধনী অনুষ্ঠিত প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক টীম প্রধান আবদুস সাত্তারের সভাপতিত্বে নগর বিএনপির সদস্য কাবিরুল হায়দার চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম ও কেন্দ্রীয় নেতা শেখ রবিউল আলম রবি।
মজনু বলেন, জুলাই বিপ্লবের দেশের সর্বস্তরের রাজনৈতিক দলের সমর্থন ছিলো। কিন্তু নিজেদের বুকের তাজা রক্ত দিয়েছিলো বিএনপির নেতাকর্মীরা। এ আন্দোলনে আর কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিএনপির মত এত জীবন বিলিয়ে দেয়নি। আমাদের নেতাকর্মীরা শুধুমাত্র জুলাই-আগস্টেই সরকারের রোষানলে পড়েনি, দেড়দশক অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে পতিত স্বৈরশাসক।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেন, গত ১৬ বছর আমরা কখনো খেতে পেরেছি, কখনো পারিনি। অধিকাংশ রাত ঘুমাতে পারিনি। গুম-খুনের প্রতিবাদে রিমান্ডে ছিলাম, তার হিসাব নেই। সন্ত্রাসী ও মাদককারবারিদের সঙ্গে আমাদেরকে কারাগারে রেখেছে শেখ হাসিনার পুলিশ। রাজনীতিবিদদের জন্য ব্রিটিশ আমলে যেটুকু সম্মান ছিল, সেটুকুও দেননি শেখ হাসিনা। দেশকে নিজের পৈত্রিক সম্পত্তি মনে করে পরিবারের একচ্ছত্র শাসন কায়েম করেছেন।
ডেস্ক রিপোর্ট: বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক, রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা কমরেড হায়দার আকবর খান রনোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২৪ সালের ১১ মে রাত ২টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বা ...
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১০০টি উপজেলা পরিষদ ও পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র পদের প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার, ১০ মে দলের কে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পল্টন শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সহ-সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চলনায় রাজধানীর পুরান পল্টন মোড়ে হামে তিনশতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যু ...
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অন্যায়ভাবে দুই বাংলাদেশিকে নিহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জ ...
সব মন্তব্য
No Comments