স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেছেন, বিগত ১৬ বছর আমরা যে জুলুম অত্যাচারের শিকার হয়েছি। বাড়ি-ঘরে থাকতে পারি নাই, ব্যবসা-বানিজ্য হারিয়েছি। দীর্ঘ সংগ্রাম করেছি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। আর এজন্য আমাদের অসংখ্য ভাই শহিদ হয়েছেন। কিন্তু আজও আমরা পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের রেখে যাওয়া আবর্জনা পরিস্কার করতে পারি নাই। দেশকে এগিয়ে নিতে পতিত স্বৈরশাসকের আবর্জনা পরিস্কার করতে হবে।
শনিবার সবুজবাগ কালভার্ট রোডে পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আফরোজা আব্বাস বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বাংলাদেশের অর্থনীতি, রাজনৈতিক কাঠামো—সবকিছুকে ধ্বংস করে ফেলেছে। আমরা সেই ধ্বংসস্তূপ থেকে একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই।আমরা এই দেশে আর প্রতিশোধ-প্রতিহিংসা চাই না, আমরা ভালোবাসার মধ্য দিয়ে মানুষকে জয় করতে চাই, একটা ঐক্যের রাজনীতি সৃষ্টি করতে চাই।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। তারমানে আমাদের পূর্ণ বিশ্বাস ওই সময়েই হবে। কিন্তু নির্বাচন নিয়েও নানান ষরযন্ত্র হচ্ছে। নির্বাচন রুখতে যারা আসবে তাদেরকে জনগন রুখে দিবে। জনগন এখন নিজেদের ভোটাধিকার চায়, এত বছর যাবৎ তা থেকে বঞ্চিত ছিলো। সুতরাং নির্বাচন বানচালের চেষ্টা করে লাভ নেই।
খিলগাঁও থানা বিএনপির আহবায়ক মাসুদ চৌধুরী সভাপতিত্বে সদস্য সচিব মামুনুর রশিদ আকন্দের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু, কেন্দ্রীয় সদস্য হাবিবুর রশিদ হাবিব প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
সব মন্তব্য
No Comments