ডেস্ক রিপোর্ট: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬ মৌসুমের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আয়োজক কর্তৃপক্ষ। পূর্বঘোষিত সময়সূচির তুলনায় দুদিন পিছিয়ে আগামী ২৮ মার্চ মাঠে গড়াবে জনপ্রিয় এই টি-টোয়েন্টি লিগ। ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ মে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে লিগ কর্তৃপক্ষ জানায়, টুর্নামেন্টের লিগপর্ব চলবে ২৪ মে পর্যন্ত। এরপর প্লে-অফ ও ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।
এবার শিরোপা জয়ের সংখ্যা বিবেচনায় দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে রয়েছে চেন্নাই সুপার কিংস (৫টি শিরোপা), কলকাতা নাইট রাইডার্স (৩টি শিরোপা), রাজস্থান রয়্যালস (১টি শিরোপা), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (১টি শিরোপা) ও পাঞ্জাব কিংস ।
‘বি’ গ্রুপে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স (৫টি শিরোপা), সানরাইজার্স হায়দরাবাদ (১টি শিরোপা),গুজরাট টাইটান্স (১টি শিরোপা), দিল্লি ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়ান্টস।
লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রুপভিত্তিক এই বিন্যাসের মাধ্যমে ম্যাচ সূচিতে প্রতিদ্বন্দ্বিতা বাড়ানো এবং প্রতিটি দলের জন্য ভারসাম্যপূর্ণ প্রতিযোগিতা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। ক্রিকেটপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই উন্মাদনা ছড়িয়ে পড়েছে এবং তারকা খেলোয়াড়দের পারফরম্যান্স ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments