ডেস্ক রিপোর্ট: ভ্রমণপিপাসুদের জন্য পদ্মা সেতু ভ্রমণের আয়োজন করেছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। মাত্র ৯৯৯ টাকায় পদ্মা সেতু এবং ভাঙা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঘুরাবে প্রতিষ্ঠানটি।
পর্যটন করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. জিয়াউল হক হাওলাদার বলেন, স্বাভাবিক মূল্যের চেয়ে ৫০ শতাংশ ছাড়ে স্বপ্নের পদ্মা সেতু ও নান্দনিক ভাঙ্গা চত্বরে পর্যটনের আধুনিক এসি ট্যুরিস্ট কোস্টারে ট্যুর হবে ২২ জুলাই।
মঙ্গলবার বাংলাদেশ পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক (ভ্রমন ও রেন্ট-এ-কার) মো: নজরুল ইসলাম বলেন, ৮ জুলাই অনলাইনে বুকিং শুরু হলেও আজ ব্যপক সাড়া পাওয়া গেছে। বুকিংয়ের জন্য আমার অফিসার মোবাইল সারাদিনে রাখতে পারেনি। আজই হয়তো বুকিং শেষ হবে। প্রথমে একটি ট্রাভেল বাস নিয়ে যাত্রার পরিকল্পনা থাকলেও বিভিন্ন সুপারিশে যে পরিমান বুকিং হয়েছে তাতে দুটি ট্রাভেল বাস নিয়ে যেতে হবে। সর্বনিন্ম লোক নিয়ে গেলেও ৫০ জন যাত্রী থাকবে।
যাত্রা পরিকল্পনা নিয়ে নজরুল ইসলাম বলেন, ৪টায় গাড়ি ছেড়ে দুই ঘন্টার মধ্যে ভাঙ্গা মোড় পর্যন্ত চলে যাবো। সেখানে ঘাশবন রেস্তোরায় নাস্তার ব্যবস্থা করা হয়েছে। সেখানে সুন্দর পরিবেশে ৫০ জন বসার ব্যবস্থা রয়েছে। এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে যখন রাতের আলো জ¦লে ওঠবে তখন ৭টার দিকে রওয়না দিয়ে ৯টার দিকে ফেরত আসবো।
প্রধানমন্ত্রীর যে শখের পদ্মাসেতু যেন সাধারণ মানুষ ঘুরে দেখতে পারে সেই লক্ষ্যে এমন কার্যক্রম শুরু করা হয়েছে জানিয়ে তিনি বলেন, পর্যটন কর্পোরেশনের বাণিজ্যিক কার্যক্রম বিশেষ করে ট্যুরিজম বন্ধ ছিলো। আমরা নতুন আঙ্গিকে এই কার্যক্রমগুলো শুরু করেছি। পাশাপাশি নতুন গাড়ি বহরে ৪টি এসি ট্যুরিষ্ট কোচ, ৪টি এসি মাইক্রোবাস দিয়ে কার্যক্রম শুরু করেছি।
২২ জুলাইয়ের পর পরবর্তী সপ্তাহে আবারো এই যাত্রার ব্যবস্থা করা হবে জানিয়ে এই ব্যবস্থাপক জানান, প্রথম অবস্থায় স্বল্প টাকায় ভ্রমণের সুযোগ থাকলেও পরবর্তীতে এই খরচ বাড়বে। কমার্শিয়াল কোচে ৯৯৯টাকার প্যাকেজে কিছুটা লোকসানও হতে পারে, তাই খরচ তুলতে পরবর্তীতে ভাড়া আরও বাড়বে।
-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments