বিশেষ প্রতিনিধি: বরিশালে সদ্য ভুমিষ্ঠ তিন কন্য সন্তান স্বপ্ন, পদ্মা ও সেতুর বাবা ও মাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে। পাশাপাশি এই দম্পতিকে দেওয়া হয়েছে মিষ্টি ও নগদ আর্থিক সহয়তা। বৃহস্পতিবার রাতে ডা. মেখলেচুর রহমান হাসপাতালে গিয়ে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের পক্ষে তিন কন্যা সন্তানের বাবা বাবু সিকদার ও তার স্ত্রী নুরুন্নাহার বেগম হাতে এ শুভেচ্ছা ও অর্থ সহয়তা তুলে দেন সহকারী কমিশনার ও ডেপুটি নেজারত কলেক্টার( এনডিসি) সুব্রত বিশ্বাস।
জেলা প্রশাসকের উপহার তুলে দেওয়ার পর ‘সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস জানিয়েছেন, একই সঙ্গে তিন কন্যাশিশুর জন্ম ও স্বপ্নের পদ্মা সেতুর নামকরণ করা একটা অভিভূত হওয়ার বিষয়। জেলা প্রশাসক এ খবর শুনে বিষয়টি আরও স্মরণীয় রাখতে বাবা-মাকে শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে বাবা-মায়ের আর্থিক অস্বচ্ছলতার বিষয়টি জেনে অর্থ সহায়তা পাঠিয়েছেন। ভবিষ্যতে তাদের পাশে থাকবেন জেলা প্রশাসক।
হাসপাতালে সার্জন ডা. মুন্সী মুবিনুল হক বলেন, ক্লিনিক কর্তৃপক্ষ রোগীকে বিশেষ ছাড় দেবে। তার পক্ষ থেকে রোগীর সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
তিনি জানান, তিন শিশু সুস্থ থাকলেও তাদের পর্যবেক্ষণের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউ নেটাল ওয়ার্ডে নিয়ে রাখা হয়েছে। তাদের মা ক্লিনিকে রয়েছেন।
অস্ত্রোপচারের মাধ্যমে সকালে তিন কন্যাশিশুর জন্ম দেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা নুরুন্নাহার বেগম। তিনি বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের বাদল পাড়া এলাকার বাসিন্দা সুলতান সিকদারের ছেলে বাবু সিকদারের স্ত্রী। বাবু সিকদার পেশায় ভাড়ায়চালিত মোটরসাইকেলচালক। তাদের নবজাতক ওই তিন সন্তানের নাম স্বপ্ন, পদ্ম ও সেতু না রাখেন।
এদিকে শিশুদের বাবা জানিয়েছেন, তার স্ত্রী ও সন্তানরা আল্লাহ রহমতে ভালো রয়েছেন। তিন সন্তানের মধ্যে যে প্রথমে পৃথিবীর আলো দেখেছেন তার নাম স্বপ্ন, এরপরের জনের নাম পদ্মা ও সবার শেষে ভূমিষ্ট হওয়া শিশুটির নাম সেতু। সেতুর শারীরিক ওজন ১ কজি ৪০০ গ্রাম আর বাকি দুজনের ওজন দেড় কেজি করে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ জন শিক্ষার্থীকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদে ...
স্টাফ রিপোর্টার: শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা ...
বিশেষ প্রতিনিধি, জেদ্দা: সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজচুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সৌদি আরবের জেদ্দায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক ...
স্টাফ রিপাের্টার: জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্ম ...
সব মন্তব্য
No Comments