স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। অগ্রিম টিকিট বিক্রি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত এক বৈঠকে।
রেলওয়ের ঘোষণায় জানানো হয়েছে, আগামী ১৩ মে থেকে শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি। সেদিন পাওয়া যাবে ২৩ মে’র যাত্রার টিকিট। পরবর্তী দিনগুলোতে পর্যায়ক্রমে টিকিট বিক্রি করা হবে—১৪ মে ২৪ মে’র, ১৫ মে ২৫ মে’র, ১৬ মে ২৬ মে’র এবং ১৭ মে ২৭ মে যাত্রার টিকিট সংগ্রহ করা যাবে।
যাত্রীদের সুবিধার্থে এবার টিকিট বিক্রির সময়ও নির্ধারণ করা হয়েছে আলাদাভাবে। পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে।
রেলওয়ে জানিয়েছে, শতভাগ টিকিটই অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে, যাতে ভোগান্তি কমে এবং স্বচ্ছতা নিশ্চিত হয়। একজন যাত্রী ঈদে অগ্রিম ও ফেরত যাত্রার জন্য সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন। প্রতিবার সর্বোচ্চ চারটি টিকিট কেনার সুযোগ থাকবে।
এছাড়া গুরুত্বপূর্ণ নির্দেশনা হিসেবে বলা হয়েছে, ঈদ উপলক্ষে অগ্রিম ও ফেরত যাত্রার কোনো টিকিটই ফেরতযোগ্য নয়।
রেল কর্তৃপক্ষের আশা, এই ব্যবস্থাপনার মাধ্যমে ঈদযাত্রা হবে আরও সহজ, নিরাপদ ও ঝামেলামুক্ত।
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
সব মন্তব্য
No Comments