ডেস্ক রিপোর্ট: মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এবি পার্টি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে ভাষা আন্দোলনের বীর শহীদদের। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী বাংলার অকুতোভয় সন্তানেরা মাতৃভাষার মর্যাদা রক্ষায় বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রাণের ভাষা—বাংলা; পেয়েছি আত্মমর্যাদা, অধিকারচেতনা ও স্বাধীনতার বীজ।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে বলেন, ভাষা আন্দোলন শুধু ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ছিল না; এটি ছিল বাঙালির গণতান্ত্রিক অধিকার, ন্যায়বিচার ও সাম্যের ভিত্তি রচনার সূচনা। ১৯৫২-এর সেই চেতনা পরবর্তীতে আমাদের মহান মুক্তিযুদ্ধ ও রাষ্ট্রগঠনের পথকে আলোকিত করেছে।
নেতৃবৃন্দ আরও বলেন, ভাষা থেকে রাষ্ট্রসংস্কারের যে অনিবার্য সম্পর্ক,তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। একটি রাষ্ট্র তখনই মানবিক ও ন্যায়ভিত্তিক হতে পারে, যখন তার নীতি, শিক্ষা, প্রশাসন ও প্রযুক্তির প্রতিটি স্তরে মানুষের ভাষা ও সংস্কৃতির মর্যাদা নিশ্চিত হয়। বাংলা ভাষার সঠিক চর্চা, সংরক্ষণ এবং বিশ্বময় বিস্তারের লক্ষ্যে আমাদের সম্মিলিত প্রয়াস জোরদার করতে হবে। একই সঙ্গে পৃথিবীর সব মাতৃভাষার প্রতি সম্মান ও সহমর্মিতা প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব।
এবি পার্টি দৃঢ়ভাবে বিশ্বাস করে, ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করেই একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। ভাষার মর্যাদা রক্ষার সংগ্রাম আজ রাষ্ট্রসংস্কার, সুশাসন ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত।
মহান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবি পার্টি দেশবাসীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানায়। শহীদদের আত্মত্যাগ অমর হোক।
বাংলা ভাষা বিশ্বময় বিকশিত হোক।
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
সব মন্তব্য
No Comments