বিশেষ প্রতিনিধি: নরসিংদীর কান্দাইল মৌজায় “পূর্বাচল প্রবাসী পল্লী” নামে আবাসন প্রকল্পের বিরুদ্ধে সরকারি খাস জমি দখল, খাল-বিল ও জলাধার ভরাট এবং অবৈধভাবে প্লট বাণিজ্যের গুরুতর অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীদের দাবি, রাজউক ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই প্রকল্পটি পরিচালনা করা হচ্ছে এবং এতে প্রায় পাঁচ হাজার প্রবাসী প্রতারণার শিকার হয়েছেন।
রাজউক চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন বলেন, প্রকল্পটির কোনো অনুমোদন নেই এবং অবৈধ কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরও জানিয়েছে, জলাধার ভরাট ও কৃষিজমি নষ্টের দায়ে একাধিকবার উচ্ছেদ অভিযান ও মামলা করা হয়েছে।
অভিযোগ রয়েছে, স্থানীয় কৃষকদের জমি জোরপূর্বক দখল, ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে জমি রেজিস্ট্রি এবং ভাড়া জমিতে সাইনবোর্ড লাগিয়ে প্লট বিক্রির মাধ্যমে প্রতারণা করা হচ্ছে। আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করেও প্রকল্পের কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে কর্তৃপক্ষের বিরুদ্ধে।
ভুক্তভোগীদের ভাষ্য, বছরের পর বছর কিস্তি পরিশোধ করেও অনেক গ্রাহক এখনো প্লট বুঝে পাননি। স্থানীয়রা দাবি করেন, কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ ও রাজনৈতিক প্রভাব ব্যবহার করে একটি প্রভাবশালী চক্র এ প্রকল্প পরিচালনা করছে।
তবে পূর্বাচল প্রবাসী পল্লীর মহাব্যবস্থাপক মফিজুর রহমান মফিজ সব অভিযোগ অস্বীকার করে বলেন, রাষ্ট্রের সকল নিয়ম মেনেই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
ভুক্তভোগীরা প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
সব মন্তব্য
No Comments