স্টাফ রিপোটার: জাতীয়তাবদী যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, এই অবৈধ সরকারকে সরিয়ে জনগণের প্রতিনিধিত্বের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই দেশে গণতšস্ল ফিরে আসবে, দেশমাতা খালেদা জিয়া মুক্তি পাবে, মানুষের ভোটাধিকার ফিরে আসবে। আর এর জন্য দরকার রাজপথের কঠিন আন্দোলন। যে আন্দোলনের নেতৃত্বে থাকবে, সামনে থাকবে যুবদল। এজন্য যুবদলের প্রত্যেকটি স্লরে ত্যাগী ও যোগ্যদের সমন্বয় ঘটাতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে হবে।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের উদ্যোগে মতিঝিল থানা যুবদল কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন, এই নিশিরাতের আওয়ামীলীগ সরকারের প্রতিটি নেতাকর্মী, মšস্লী-এমপি স্বজন-পরিজন-লুটপাট, টাকা পাচার, চাঁদাবাজী, সšস্লাস, দুর্নীতি অপকর্মের সঙ্গে যুক্ত। গত একদশকে দেশ থেকে ১১ লক্ষ কোটি টাকার বেশি পাচার করে দিয়েছে। শুধু টাকা পাচার করা হয়নি। দেশের গণতšস্ল, মানবাধিকার, ভোটাধিকার, মানুষের বেঁচে থাকার অধিকারকেও নির্বাসনে পাঠানো হয়েছে। রাজনীতিকে কলুষিত করা হয়েছে। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপোষহীন নেত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেয়া হয়েছে। এখন তিনি অসুস্থ। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো দরকার। কিন্তু এই অনির্বাচিত সরকার সেই পথকেও রুদ্ধ করে রেখেছে। এই পথকে মুক্ত করতে দরকার রাজপথের আন্দোলন।
ঢাকা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক মুšুার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মহানগর যুবদলের আহ্বায়ক গোলাম মাওলা শাহীন, কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, মহানগর দক্ষিণের সদস্য সচিব খন্দকার এনামুল হক এনাম, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক, রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা কমরেড হায়দার আকবর খান রনোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২৪ সালের ১১ মে রাত ২টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বা ...
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১০০টি উপজেলা পরিষদ ও পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র পদের প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার, ১০ মে দলের কে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পল্টন শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সহ-সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চলনায় রাজধানীর পুরান পল্টন মোড়ে হামে তিনশতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যু ...
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অন্যায়ভাবে দুই বাংলাদেশিকে নিহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জ ...
সব মন্তব্য
No Comments