ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ আগামী ১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া-২- (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচন। আজ শনিবার উপ-নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তিনজন স্বতন্ত্র প্রার্থী। সরে যাওয়া তিনজন স্বতন্ত্র প্রার্থীই আওয়ামীলীগ নেতা।
শনিবার বেলা সোয়া ১১টার দিকে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আল-মামুন সরকারের নেতৃত্বে তিন প্রার্থী জেলা প্রশাসক ও উপ-নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে নিজেদের প্রার্থীতা প্রত্যাহার করেন।
মনোনয়নপত্র প্রত্যাহার করা তিন স্বতন্ত্র প্রার্থী হলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মঈন উদ্দিন মঈন ও স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।
তিন স্বতন্ত্র প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করার বর্তমানে উপ-নির্বাচনে প্রার্থী রয়েছেন বিএনপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হওয়া উকিল আবদুস সাত্তার ভূইয়াসহ ৫ জন প্রার্থী।
উপ-নির্বাচনে সহকারী রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোঃ জিল্লুর রহমান বলেন, আওয়ামীলীগের তিনজন স্বতন্ত্র প্রার্থী শনিবার তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। আগামীকাল (১৫ জানুয়ারি রবিবার) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ।
তিনি বলেন, উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ১৩জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। গত ৮ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করার সময় হলফনামায় ত্রুটি ও নূন্যতম ১ শতাংশ ভোটারের স্বাক্ষরসহ সমর্থনসূচক তালিকায় গরমিল থাকায় পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। যাচাই-বাছাইয়ের পর ৮জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষনা করা হয়।
গতকাল শনিবার আওয়ামীলীগের তিন স্বতন্ত্র প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় এখন প্রার্থী রয়েছেন ৫জন।
৫জন প্রার্থী হলেন স্বতন্ত্র প্রার্থী ও এই আসনের ৫ বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপি থেকে পদত্যাগকারী উকিল আবদুস সাত্তার ভূইয়া, স্বতন্ত্র প্রার্থী ও এই আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য, বর্তমানে জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত নেতা অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আবদুল হামিদ ভাসানী, স্বতন্ত্র প্রার্থী ও আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু আসিফ আহমেদ ও জাকের পার্টির প্রার্থী জহিরুল ইসলাম।
জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মনোনয়নপত্র প্রত্যাহারকারি মোঃ মঈন উদ্দিন বলেন, শনিবার বেলা সোয়া ১১টার সময় আমরা তিন প্রার্থী এক সাথে মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। আমরা ব্যক্তিগত কারনে প্রার্থীতা প্রত্যাহার করেছি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার বলেন, উপ-নির্বাচনে আসনটি বাংলাদেশ আওয়ামী লীগ উম্মুক্ত রেখেছে। আমাদের দলের তিনজন প্রার্থী নিজ নিজ দায়িত্বে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এ সময় আমি তাদের সাথে উপস্থিত ছিলাম।
উলেøখ্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির দলীয় প্রার্থী ও বিএনপির চেয়ারপরসনের উপদেষ্টা উকিল আবদুস সাত্তার ভ‚ইয়া বিজয়ী হয়েছিলেন। গত ১১ ডিসেম্বর তিনি জাতীয় সংসদ থেকে পদত্যাগ করায় আসনটি শুন্য ঘোষনা করে নির্বাচন কমিশন। পরে উকিল আবদুস সাত্তার ভ‚ইয়া বিএনপির চেয়ারপারসনের পদ থেকে পদত্যাগ করে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
সব মন্তব্য
No Comments