চট্টগ্রাম অফিস: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এ আজ ‘সেন্টার অব এক্সেলেন্স ফর ডায়াবেটিক কেয়ার অ্যান্ড এন্ডোক্রাইন ডিজিজেস’ নামে একটি নতুন সেন্টার উদ্বোধন হয়েছে। এখানে ডায়াবেটিস ও এন্ডোক্রাইন সংক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসা সেবা প্রদান করা হবে। এই সেন্টারে ছয়টি পৃথক ক্লিনিক রয়েছে; ডায়াবেটিস ওয়েলনেস ক্লিনিক, ওবিসিটি ক্লিনিক, লিপিড ক্লিনিক, প্রেগনেন্সি ডায়াবেটিস অ্যান্ড হরমোন ক্লিনিক, থাইরয়েড ক্লিনিক এবং গ্রোথ অ্যান্ড পিউবার্টি ক্লিনিক।
নতুন সেন্টারের কার্যক্রমের নেতৃত্ব দিবেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর ডায়াবেটিস ও হরমোনের সহযোগী কনসালটেন্ট ডা: মোহাম্মদ মাহমুদুল কবির। এখানে রোগীরা প্রাথমিকভাবে ডায়াবেটিস ও এন্ডোক্রাইন জটিলতা সংক্রান্ত (যেমন-গলগন্ড) বিভিন্ন রোগের চিকিৎসা, গর্ভকালীন হরমোনজনিত জটিলতায় প্রয়োজনীয় পরামর্শ ও গর্ভধারণ করতে ইচ্ছুক ডায়াবেটিক নারীদের চিকিৎসা-পরামর্শ এবং স্থূলতা, ওজন বৃদ্ধি ও বয়ঃসন্ধিকালীন বিভিন্ন সমস্যার সমাধান পাবেন।
সেন্টারটি উদ্বোধনকালে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর অপারেশনস বিভাগের ডিরেক্টর গুরভিন্দার সিং আনান্দ; মেডিকেল সার্ভিস বিভাগের ডিরেক্টর ডা: প্রকাশ কুণ্ডুর নারাসিমহাইয়া এবং ডায়াবেটিস ও হরমোন বিভাগের সহযোগী কনসালটেন্ট ডা: মোহাম্মদ মাহমুদুল কবির সহ অনেকে উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে, ডা: মোহাম্মদ মাহমুদুল কবির বলেন, “বাংলাদেশে এন্ডোক্রাইন জটিলতা ও ডায়াবেটিস জনিত কারণে প্রতিবছর হাজারো মানুষ মৃত্যুবরণ করে। দুঃখজনক হলেও সত্যি, অনেকেই এ রোগগুলো সম্পর্কে বিশেষ ধারণা রাখেন না। ফলে এই মৃত্যুহার ক্রমেই বেড়ে চলেছে। চট্টগ্রামের জনগণের জন্য এসকল রোগের চিকিৎসাসেবায় নিয়োজিত থাকতে পেরে আমি অত্যন্ত গর্বিত।”
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে, যা এ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন, যা এ বছর এ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে সন্দেহজনক হামে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫৭ জন।সোমবার (৭ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ১৫৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিতভাবে হামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৮ জন হাম রোগী শনাক্ত হ ...
সব মন্তব্য
No Comments