ডেস্ক রিপোর্ট: প্রকাশনা সংস্থা ‘ইলহাম’ অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষ্যে প্রকাশ করতে যাচ্ছে বিভিন্ন বিষয়ের ৫৮টি বই। সে ধারাবাহিকতায় শুক্রবার ( ১৪ ফেব্রুয়ারি ২০২৫) এ প্রকাশিত হলো ২টি বই :
নারীর পোশাক ও সাজসজ্জা
লেখক : মুফতি শরিফুল ইসলাম নাঈম
বিষয় : পর্দা ও বিধি-বিধান
পৃষ্ঠা : ১২৬
মুদ্রিত মূল্য : ২৫০৳
পুরুষের চেয়ে নারীদের পোশাক ও সাজসজ্জার বিষয়ে বেশি গুরুত্ব দিয়েছে ইসলাম। সেটা এই কারণেই যে, নারীদের ক্ষেত্রে সাজগোজ মৌলিক একটি বিষয়। কারণ, আল্লাহ তায়ালা তাদেরকে সৃষ্টিই করেছেন এমনভাবে যে, তারা সৌন্দর্য ও সাজগোজ প্রদর্শন করতে পছন্দ করে। এই জন্যই সাজগোজের ক্ষেত্রে পুরুষের চেয়ে নারীদেরকে ছাড় দেওয়া হয়েছে বেশি। যেমন, রেশম ও স্বর্ণের ব্যবহার নারীদের জন্য সম্পূর্ণ বৈধ। পক্ষান্তরে পুরুষদের জন্য এগুলোকে ঘোষণা করা হয়েছে সম্পূর্ণ অবৈধ হিসেবে। নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে পুরুষদের জন্য রেশমের পোশাক এবং স্বর্ণালংকার ব্যবহার হারাম করা হয়েছে। তবে মহিলাদের জন্য তা হালাল করা হয়েছে।ইসলাম নারীদের সাজগোজের ব্যাপারটা খুব গুরুত্ব দিয়ে দেখেছে। তাদের পোশাক, অলংকার, সুগন্ধি ইত্যাদি সবকিছুর ক্ষেত্রে কিছু নিয়ম ও শর্ত দিয়ে দিয়েছে। দিয়েছে কিছু উপকারী ও গুরুত্বপূর্ণ নির্দেশনা। যেগুলো মেনে চলতে পারলে সঠিক পথ ও সুস্থ ধারায় অবিচল থাকতে পারা সম্ভব হবে একজন নারীর জন্য- যা তাকে নিয়ে যাবে সফলতার স্বর্ণ দুয়ারে।
আমাদের এই বইটি সেই পথচলারই একটি নিবিড় ও যত্নশীল প্রয়াস।
*
ইসলামে নারীর মর্যাদা ও অধিকার
লেখক : সাইয়েদ আবুল হাসান আলী নদভী
অনুবাদক : ইমতিয়াজ বুরহান
বিষয় : ইসলামে নারী
পৃষ্ঠা : ২২৫
মুদ্রিত মূল্য : ৪৫০৳
ইসলামে নারীর অধিকার নিয়ে তথাকথিত বুদ্ধিজীবী, ওরিয়েন্টালিস্ট ও ইসলামের শত্রুদের মাথাব্যথার শেষ নেই। ইসলাম নারীকে স্বাধীনতা দেয়নি, নারীকে বন্দি করেছে, তার অধিকার হনন করেছে, তাকে স্রেফ দাসী বানিয়েছে ইত্যাদি নানা মুখরোচক অভিযোগ তাদের মুখে প্রায়শই শোনা যায়।
কিন্তু প্রকৃত সত্যটা কী? ইসলাম কি নারীকে কোনো মর্যাদা প্রদান করেনি? ইসলাম কি নারীর অধিকারগুলো প্রতিষ্ঠিত ও সমুন্নত করেনি? ইতিহাস ও তত্ত্বতালাশ কী বলে? নারীর প্রকৃত অধিকার ও মর্যাদাই বা কী?
এসব প্রশ্নের মীমাংসার জন্য চমৎকার উপাত্ত আমাদের এই বই: ইসলামে নারীর মর্যাদা ও অধিকার।
ইসলামপূর্ব যুগে বিভিন্ন ধর্মে নারীর সামাজিক অবস্থান, নারীর মর্যাদা-অধিকার ও সম্মানের প্রাচুর্য, ইসলামে নারী নেতৃত্বের প্রসঙ্গ, সমাজব্যবস্থায় তার প্রভাব, পারিবারিক অবকাঠামো বিনির্মাণ ও ব্যক্তিক আমল সংশোধনে তাদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়েছে বইটিতে।
বইটি চিন্তাশীল পাঠকের ভাবনায় নতুন সংযোজন এনে দেবে বলে আমাদের বিশ্বাস।
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা ও মনোজগৎ নির্মাণের একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। তিনি বলেন ...
ডেস্ক রিপোর্ট: মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে চলে আসা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা মৌসুমী। এর আগে একই ইস্যুতে কড়া প্রতিবাদ জানিয়েছিলেন তার স্বামী ও অভিনেতা ওমর সানী। গত ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণে অনুদান ও দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন গবেষক ও নির্মাতা আহমেদ তাহসিন শামস। সম্প্রতি তাঁর প্রামাণ্যচিত্র ‘দ্য ওয়াটার রিডার্স’ যুক্তরাষ্ট্রের ‘ল ...
সব মন্তব্য
No Comments